• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলীয় বিপর্যয়: কংগ্রেসে নিরঙ্কুশ আধিপত্য হারিয়ে ডেমোক্র্যাটদের বড় জয় পোশাক খাতে অস্থিরতা ও নাশকতায় অর্থায়ন: সাবেক মন্ত্রী ও শীর্ষ শিল্পপতিসহ কুড়ি ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ বাই দ্য রিভারস অব ব্যাবিলন – ৯ লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা জমায় নতুন সুবিধা রফতানি ও রেমিট্যান্সে ইতিবাচক ধারা, রিজার্ভ ৩৬.২৫ বিলিয়ন ডলার সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দিতে আইন শিথিল করল বাংলাদেশ ব্যাংক সিঙ্গাপুরে প্রশিক্ষণে যাচ্ছেন সচিব, অতিরিক্ত সচিবসহ ৩৫ সরকারি কর্মকর্তা রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান ঋণ সহায়তার বাইরে কোরিয়ার সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে : মাহদী আমিন

ডিসেম্বরে মূল্যস্ফীতি আবারও ৮.৪৯ শতাংশ বেড়েছে

Reporter Name / ২০৯ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

ডিসেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি আবার ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশে। আগের মাস নভেম্বরে এই হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। তবে এক বছর আগের তুলনায় মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে।

সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। বিবিএসের হিসাবে, জাতীয় পর্যায়ে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ডিসেম্বর মাসে মূল্যস্ফীতির হার বেড়েছে।

তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৭১ শতাংশ— যা নভেম্বরে ছিল ৭ দশমিক ৩৬ শতাংশ। একই সময়ে খাদ্য-বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ, আগের মাসে যা ছিল ৯ দশমিক ০৮ শতাংশ।

তবে বার্ষিক তুলনায় মূল্যস্ফীতির চিত্র কিছুটা স্বস্তিদায়ক। ২০২৪ সালের ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ। সে সময় খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৯২ শতাংশ এবং খাদ্য-বহির্ভূত খাতে ছিল ৯ দশমিক ২৬ শতাংশ।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতির ঊর্ধ্ব-নিম্ন ওঠানামা বাজারে সরবরাহ পরিস্থিতি, জ্বালানি ও পরিবহণ ব্যয় এবং ডলারের বিনিময়হারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। যদিও আগের বছরের তুলনায় মূল্যস্ফীতি কমেছে, তবু ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণে আনতে বাজার ব্যবস্থাপনা ও নীতিগত সমন্বয় জোরদার করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category