• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Headline
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী প্রলয়ংকরী যুদ্ধের হুঁশিয়ারি ইরানের, ঝুঁকিতে উপসাগরীয় দেশগুলো দুর্নীতি মামলায় আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমান ট্রাইব্যুনালে রুমির হাতে ‘চড় খাওয়া’ সেই মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর বিএনপি জাতির সঙ্গে ধাপ্পাবাজি করেছে: শফিকুর রহমান জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি পুর্নবাসন করা হবে: রাসিক প্রশাসক মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত জাপানের জেরা’র কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাব আলোচনা

হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় এনসিপি-সমর্থিত চিকিৎসকদের হেল্পলাইন চালু

Reporter Name / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

দেশজুড়ে হামের প্রকোপে আক্রান্ত শিশুদের চিকিৎসায় দিশেহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ‘ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স’ (এনএইচএ)। জরুরি চিকিৎসাসেবা ও সঠিক নির্দেশনা নিশ্চিত করতে ঢাকার বিভিন্ন হাসপাতালের জন্য ১৩টি ফোন নম্বরের একটি হেল্পলাইন চালু করেছে সংগঠনটি।

বুধবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান এনএইচএ-এর দপ্তর সম্পাদক ডা. মো. আব্দুস সালাম। মূলত সংগঠনের আহ্বায়ক প্রফেসর ডা. শাদরুল আলম এবং সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে স্বেচ্ছাসেবক চিকিৎসকদের সমন্বয়ে এই মানবিক হেল্পলাইন সেবা চালু করা হয়েছে।

হাসপাতালভিত্তিক স্বেচ্ছাসেবক চিকিৎসকদের ফোন নম্বর

বিজ্ঞপ্তিতে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতাল অনুযায়ী স্বেচ্ছাসেবক চিকিৎসকদের নাম ও ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। হাম আক্রান্ত শিশুদের যেকোনো জরুরি প্রয়োজনে নিচে উল্লেখিত নম্বরগুলোতে সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে:

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল:

    • ডা. মো. জুলফিকার: 01710498909

    • ডা. মাশুক: 01835512550

  • স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল:

    • ডা. সাইয়েদ: 01706520987

    • ডা. সানি: 01558959650

  • মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল:

    • ডা. আব্দুল্লাহ আল মামুন: 01608073642

    • ডা. মাজহারুল ইসলাম: 01540752487

  • শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও আশপাশের হাসপাতাল:

    • ডা. তন্নী শেখ: 01999398779

    • ডা. আল আমিন: 01718662463

    • ডা. হাবিব: 01533794744

    • ডা. তাওফিক ইমন: 01310938573

  • ঢাকা ডিএনসিসি হাসপাতাল:

    • ডা. মো. মনিরুজ্জামান: 01770591529

    • ডা. উসামা: 01826711924

  • ডা. এমআর খান শিশু হাসপাতাল (মিরপুর-২):

    • ডা. আশিকুর রহমান শুভ: 01676565118


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category