• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline
চল্লিশের পর নারীর সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষা: ৮টি পরামর্শ ফাহাদ রহমানের মুকুটে যুক্ত হলো দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম সায়নীর শিরশ্ছেদের জন্য ১ কোটি রুপি পুরস্কার ঘোষণা, বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ রামিসা হত্যা: দ্রুত তদন্ত প্রতিবেদন জমার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর কোরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: কৃষিমন্ত্রী গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব সরকার যতদিন চাইবে, মাঠে থেকে কাজ করবে সেনাবাহিনী: সেনাপ্রধান সরকারি বিদ্যালয় সংকট: ঢাকায় স্বল্পব্যয়ে মাদরাসায় ঝুঁকছে নিম্ন-মধ্যবিত্ত ইবোলার টিকা আসতে ৯ মাস লাগতে পারে: ডব্লিউএইচও আড়াইহাজারে চাঁদা দাবির জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ৩

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের রিট খারিজ

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সার্বিক কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই খারিজের আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের অবস্থান তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

গত রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করা হয়েছিল। শুনানিতে আইনজীবী এম কে রহমান অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার তাদের ১৮ মাসের শাসনামলে অর্থনীতি, স্বাস্থ্য খাতসহ দেশের প্রায় সব ক্ষেত্রে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। তাই ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যেন এই বিষয়গুলোকে এড়িয়ে (ওভারথ্রো) যেতে না পারে, সেজন্য ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’-এর অধীনে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা অত্যন্ত জরুরি।

পাশাপাশি রিটকারী আইনজীবী মহসিন রশীদ জানান, তারা সরকারের সম্পূর্ণ মেয়াদের কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত চেয়েছেন। কীভাবে এই তদন্ত পরিচালিত হবে, তা সরকারই নির্ধারণ করবে বলে তিনি মত দেন। শুনানিকালে অ্যাটর্নি জেনারেল সরকারের কাছ থেকে এ বিষয়ে নির্দেশনা (ইনস্ট্রাকশন) জেনে নেওয়ার কথা জানিয়েছিলেন। তবে আদালত সকল পক্ষের যুক্তিতর্ক শেষে আজ রিট আবেদনটি খারিজ করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category