• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে ইরানের সম্মতি, চুক্তির সম্ভাবনা আতাউর রহমান সম্পর্কে আবুল হায়াতের আবেগঘন স্মৃতিচারণ সুস্থ ও প্রাকৃতিকভাবে মোটাতাজা গরু চেনার উপায় চুক্তি না হলে ইরানের সঙ্গে ‘বড় সংঘাতের’ হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের টাঙ্গাইলে রডবাহী ট্রাক খাদে উল্টে নিহত পনেরো যাত্রী টানা তৃতীয় বছরের মতো গাজায় নেই কোরবানির ঈদ চাঁদপুরে আকস্মিক ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ আহত অর্ধশতাধিক গরু কোরবানির দাবিতে পশ্চিমবঙ্গে হিন্দু খামারিদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা মামলার অভিযোগপত্র দাখিল শুনানি জুনে

শিশু রামিসা হত্যার বিচার ও ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

ঢাকার পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং দোষীদের দ্রুততম সময়ে ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ও প্রতীকী সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। পৌর শহরের দয়াময়ী মোড়ে এই কর্মসূচির আয়োজন করে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এবং জেলা শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্ক।

সমাবেশে বক্তারা নারী ও শিশু নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, রামিসার ঘটনার পাশাপাশি সম্প্রতি চট্টগ্রামেও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এছাড়া গত এক মাসে কেবল জামালপুরেই অন্তত ১৩টি নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা ঘটেছে। সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় এ ধরনের জঘন্য অপরাধ অব্যাহত রয়েছে বলে তারা অভিযোগ করেন। বক্তাদের মতে, প্রশাসনের উদাসীনতা ও আইনের ফাঁকফোকর গলে অপরাধীরা পার পেয়ে যাওয়ায় সমাজে অপরাধ প্রবণতা মারাত্মক হারে বৃদ্ধি পাচ্ছে।

মানববন্ধন চলাকালে রামিসাসহ দেশব্যাপী সব নারী ও শিশু নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরের ব্যস্ততম দয়াময়ী মোড়ে ১০ মিনিটের জন্য একটি প্রতীকী সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। সবশেষে শিশুদের সার্বিক সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এবং অপরাধীদের কঠোর শাস্তি বিধানে সরকারের প্রতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে এই প্রতিবাদ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সাবেক পৌর কাউন্সিলর সিদ্ধার্থ শংকর রায়, অ্যাডভোকেট শামীম আরা, নারী নেত্রী রায়হানা রহমান লতা, উন্নয়ন কর্মী মুর্শেদ ইকবাল, বিমল জেমস কস্তা এবং শিক্ষার্থী মারজানা শেখ মেহজাবিনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা শিশু রামিসার হত্যাকারীর বিচারকাজ দ্রুত সম্পন্ন করে ফাঁসি কার্যকরের জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category