• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Headline
টাকা ধার না দেওয়ায় সেই শিশুকে হত্যা স্লিপ ডিভোর্স নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য ‘হতে পারে কোয়েল ভুল সিঁড়িতে পা দিয়েছিলেন’: রুদ্রনীল ঘোষ ফ্রিজ ছাড়াই দীর্ঘদিন আম তাজা রাখার দারুণ কিছু কৌশল যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কোনো আস্থা নেই, জানালেন প্রধান বিচারপতি পতাকা বৈঠকেও হয়নি সমাধান, দুই দিন ধরে সীমান্তে শিশুসহ ১২ জনের মানবেতর জীবন সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ রাউজানে যুবদল নেতাকে মাথায় গুলি করে হত্যা: কাপ্তাই সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ ভারতীয় হাইকমিশনারের ‘এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির

রাউজানে যুবদল নেতাকে মাথায় গুলি করে হত্যা: কাপ্তাই সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য দিবালোকে এক যুবদল নেতাকে মাথায় গুলি করে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মাকসুদুল হক (প্রকাশ মাসুদ চৌধুরী) রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন।

শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাকসুদুল হক রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে এবং বেতাগী ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন চৌধুরীর ছোট ভাই।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে মাসুদ চৌধুরী পাহাড়তলি বাজারের একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৫ থেকে ৭ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত সেখানে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা মাসুদকে লক্ষ্য করে কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি ছাড়ে। এতে তাঁর মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। হত্যাকাণ্ড নিশ্চিত করার পরপরই অস্ত্রধারীরা আবার অটোরিকশা চড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মাসুদ চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাউজান ও রাঙ্গুনিয়ার দলীয় নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। ক্ষুব্ধ নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করেন। পাহাড়তলি বাজারসহ কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও ড্রাম ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকেও দলীয় নেতাকর্মীরা মিছিলে যোগ দিচ্ছেন, যার ফলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

খবর পেয়ে রাউজান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানতে চাইলে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়াত হোসেন বলেন, “সন্ত্রাসীদের গুলিতে রাঙ্গুনিয়ার বেতাগীর স্বপন চেয়ারম্যানের ছোট ভাই নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে এসে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। এই ঘটনার নেপথ্যে কী রয়েছে এবং কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category