• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Headline
‘দ্য রিং’ খ্যাত মার্কিন অভিনেত্রী ডেভেই চেজ আর নেই অতীত সাগরে ডুবসাঁতার- হাতে তিনটি স্বর্ণপদ্ম আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীর উন্নয়ন পরিকল্পনা চলছে: সেনাপ্রধান আদালতের সমন উপেক্ষা: সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে নিরাপত্তা নিশ্চিতে ভারসাম্য রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার ইতিহাসের সর্বোচ্চ লোকসানে দেশের ব্যাংক খাত পুশইনে বিএসএফের নতুন কৌশল ও রুট পঞ্চগড়ে সেনানিবাস স্থাপনের দাবি তুললেন সারজিস আলম মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে সাড়ে৪শ কোটি টাকার হরিলুট

আদালতের সমন উপেক্ষা: সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

আদালত প্রতিবেদক / ১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের দেওয়া সমন উপেক্ষা করায় বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

এর আগে, নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় গতকাল বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আহমেদ জোবায়েরসহ মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিলেন। পরোয়ানা জারির পরদিনই আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলো।

মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ ও আর্থিক জালিয়াতি সংক্রান্ত একটি মামলায় আহমেদ জোবায়েরসহ মোট ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই লক্ষ্যে গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন, যা পরবর্তী সময়ে ১৪ মে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।

আদালতের জারি করা সমনে অভিযুক্তদের ১৭ জুন সশরীরে অথবা নিযুক্ত আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে আহমেদ জোবায়ের বা অন্য কোনো অভিযুক্ত আদালতে উপস্থিত না হওয়ায় এবং কোনো জবাব দাখিল না করায় বিচারক তাঁদের জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরই ধারাবাহিকতায় আজ আহমেদ জোবায়েরকে কারাগারে প্রেরণের আদেশ দিলেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category