• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Headline
আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো আসামি গ্রেফতারের পর কারাগারে সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় অন্দরমহলের অচেনা ইন্দিরা নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: ডেপুটি স্পিকার জলবায়ু নীতিসহায়তায় বাংলাদেশকে ১০ কোটি ইউরো ঋণ দেবে এএফডি বিশাল সমুদ্রসীমা জয়ের এক দশক পরও অন্ধকারে মৎস্য প্রশাসন: ৭০ শতাংশ জলসীমার তথ্যই নেই সরকারের হাতে খোলাবাজারের চড়া দাম এড়াতে নতুন কৌশল: স্পট মার্কেট ছেড়ে চুক্তিভিত্তিক এলএনজি আমদানিতে ফিরছে পেট্রোবাংলা হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম সরকার কি কোনো নিরাপত্তা দেবে, না পারলে জানিয়ে দিক: সংসদে নাহিদ ইসলাম নিউজ পোর্টালগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর কাঠগড়ায় বাংলাদেশ ব্যাংক: সক্ষমতা বাড়ানোর প্রকল্পেই দুর্নীতি

নিউজ পোর্টালগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও পেশাগত মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সংবাদমাধ্যমের মান নিশ্চিত করতে পেশাদার সাংবাদিকদের সম্পৃক্ত করা জরুরি।

তিনি বলেন, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার অর্জনে দেশের মানুষের আত্মত্যাগের বিষয়টি বিবেচনায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে।

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)-এর নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অনলাইন নিউজ পোর্টালগুলোর পক্ষ থেকে বিজ্ঞাপন, সরকারি ক্রোড়পত্রের ডিজিটাল সংস্করণ, নিউজ পোর্টালের অডিট করানো এবং নিবন্ধন নবায়ন ফি বাতিলসহ বেশ কিছু দাবি উত্থাপন করা হয়েছে। এসব দাবির অধিকাংশই যৌক্তিক বলে তিনি মনে করেন।

তিনি বলেন, নতুন সরকারের পক্ষে সব দাবি একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে সরকার অনলাইন গণমাধ্যমকে সহযোগিতা করতে চায়।

প্রতিমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমের জন্য একটি নির্দিষ্ট মানদণ্ড বজায় রাখা অত্যন্ত জরুরি। মানসম্মত সংবাদ ও ভালো কনটেন্ট না হলে পাঠক অনলাইন নিউজ পোর্টালের প্রতি আগ্রহী হবেন না। এ জন্য পোর্টালগুলোতে পেশাদার ও দক্ষ সাংবাদিকদের সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, অনলাইন সংবাদমাধ্যমের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও পর্যায়ক্রমে মতবিনিময় করা হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট উপদেষ্টাকে নিয়ে এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। নীতিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পরামর্শ করা হবে।

মতবিনিময় সভায় ওনাব সভাপতি মোস্তফা কামাল মজুমদার বলেন, নিবন্ধিত ও সরকারি নিয়মনীতি অনুসরণকারী অনলাইন নিউজ পোর্টালগুলো যাতে টিকে থাকতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞাপনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে সংগঠনটির সদস্যদের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি কামনা করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হুদা (রনো) বলেন, অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন প্রতিবছর নবায়নের পরিবর্তে অডিটের আওতায় আনার দাবি রয়েছে। পাশাপাশি নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন।

তিনি বলেন, অনলাইন সংবাদমাধ্যমে উদ্যোক্তারা বিপুল অর্থ বিনিয়োগ করছেন। কিন্তু কোনো উদ্যোক্তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা কীভাবে প্রতিষ্ঠানটির মালিকানা ও পরিচালনার দায়িত্ব পাবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা নেই। এ কারণে অনলাইন গণমাধ্যমের মালিকানা ও উত্তরাধিকার সংক্রান্ত একটি সুস্পষ্ট আইন বা নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি।

সভায় সংগঠনের সহ-সভাপতি লতিফুল বারী হামিম, সাবেক সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আশরাফুল কবির, কার্যনির্বাহী সদস্য তৌহিদুর ইসলাম মিন্টু, সৈয়দ আরিফুজ্জামান ও ইউসুফ হাওলাদার বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের নির্বাহী কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category