• বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকদের ওপর হামলা

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল শেষে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে এই হামলা চালানো হয়। এতে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক দল হিসেবে আদালতের রায়ে নিবন্ধন হারানো এবং পরবর্তী সময়ে বিগত সরকারের আমলে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আজ সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন। এই কর্মসূচিতে জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান, জাহিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ মিছিলটি শেষ হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতাদের ব্রিফিং শুরু হয়। ব্রিফিং চলাকালে একপর্যায়ে সাংবাদিকরা উপস্থিত সিনিয়র এক গণমাধ্যমকর্মীকে বক্তব্য দেওয়ার অনুরোধ জানালে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জামায়াত সমর্থকেরা সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে কটূক্তি করেন। সাংবাদিকেরা এই আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে জামায়াত সমর্থকরা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং আকস্মিক হামলা চালান। হামলায় দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন এবং তাঁর মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত অন্য সহকর্মীরা দ্রুত রক্তাক্ত অবস্থায় মাহফুজুর রহমান শিশিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এদিকে সাংবাদিকদের ওপর হামলার এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে দাবি করেছেন ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি সাফাই গেয়ে বলেন, “আমাদের এই রাজনৈতিক কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে পড়ে এমন অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে থাকতে পারে।” তবে প্রকাশ্য ব্রিফিংয়ে সংবাদকর্মীদের ওপর এমন হামলায় রাজধানীর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category