সিএনজি গ্যাসের দাম বৃদ্ধির দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩০ জুলাই দিনব্যাপী ও ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজি পাম্প বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওনার্স অ্যাসোসিয়েশন।
আজ মঙ্গলবার দুপুর ১২ টায় বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তারা সিএনজি গ্যাসের দাম ৮ টাকা থেকে ১৩.৯৬ টাকায় বৃদ্ধির দাবি জানায়।