• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Headline
২০৩৪ সালের মধ্যে অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে : ববি হাজ্জাজ ঢাকার সব ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক ধারাবাহিক চীন সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: জনপ্রশাসন উপদেষ্টা ১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়: আইনমন্ত্রী শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎ সংকট: চিফ হুইপ নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি চালুর উদ্যোগ নিয়েছে সরকার: অনিন্দ্য ইসলাম বিদেশি কোম্পানির হাতে টার্মিনাল ও জাতীয় স্বার্থের প্রশ্ন নতুন খেলাপি আতঙ্কে হাত গুটিয়ে ব্যাংক খাত নতুন আলোচনা রিকনসিলিয়েশন

আমাদের ১০টি কমন স্বভাব

বাদল সৈয়দ / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

১) আমরা হাঁটি না। রিকশায় উঠি, গাড়িতে উঠি, লিফটে উঠি—তারপর উঠি হুইলচেয়ারে।
২) আমরা একা থাকতে পছন্দ করি—কেউ এসে ঝামেলা করুক তা চাই না—কিন্তু একাকী মরতে ভয় পাই। তখন মানুষের উপস্থিতি চাই।
৩) আমরা জীবিত অবস্থায় মানুষের বদনাম করি—কিন্তু তার জানাজায় ইমাম সাহেব যখন জিজ্ঞেস করেন, মানুষটি কেমন ছিলেন? তখন সমস্বরে বলি—‘খুব ভালো ছিলেন।’
৪) আমরা কোটি টাকা খরচ করে বাড়ি করি—কিন্তু কবরের জায়গার ব্যবস্থা করি না—তাই অনেক সময় দাফন করতে হাজারটা ঝামেলা হয়।
৫) আমরা প্রতিবার প্রার্থনায় ক্ষমা ভিক্ষা করি—তারপর পরের প্রার্থনায় ক্ষমা চাইবার মতো নতুন পাপ করি।
৬) আমাদের কারও বেহেশত নিশ্চিত নয়—কিন্তু অন্যকে বেহেশত বরাদ্দ করি।
৭) আমরা সেই সব ক্ষমতাবান আত্মীয়দের নিয়ে গর্ব করি—যাদের আমাদের চিনতে হলে বংশলতিকার খাতাপত্র নিয়ে বসতে হবে।
৮) আমরা কন্যাসন্তান হলে বংশ রক্ষার ব্যাপারে চিন্তিত হই—কখনো ভাবি না, আমার রক্তধারা মেয়ের মধ্যেও প্রবাহিত হচ্ছে।
৯) আমাদের হচ্ছে চালুনির স্বভাব। নিজের অসংখ্য ছিদ্র, কিন্তু সুঁইয়ের একটি ছিদ্র নিয়ে সমালোচনা করে মুখে ফেনা তুলি।
১০) আমরা কুকর্ম লেবাস দিয়ে ঢাকার চেষ্টা করি।

#আসুন মায়া ছড়াই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category