• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

কোমর ব্যথা ও ফিজিওথেরাপি চিকিৎসা

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সারাবছর নানা কাজের মধ্যে আমাদের জন্য ঈদের ছুটি অন্যতম এবং
আনন্দদায়ক। তাই অনেক কষ্ট হলেও নাড়ির টানে আমরা গ্রামে যাই। ঈদে
বা ঈদের দীর্ঘ ছুটিতে আমাদের যেমন আনন্দ হয় আবার তেমনি অনেক
ধকল (স্ট্রেস) বা কঠিন চাপ সহ্য করতে হয়। আবার নানা প্রকার ব্যথা
বেদনাও বেড়ে যায়। ঈদের সময় বিভিন্ন প্রকার খাবার এবং কেনাকাটা
অন্যতম। এ সময় অনেক লোক কোমর ব্যথায় ভুগে থাকেন।
আমার এ লেখার মাধ্যমে আপনাদেরকে সাধারণ কিছু স্বাস্থ্য টিপ্স দিতে
চাচ্ছি, যা কিনা আপনাদের কোমর ব্যথা থেকে এ ঈদের ছুটির দিনে রাখবে
কষ্টমুক্ত এবং সতেজ। যেমন:
 ক) দৈনন্দিন জীবনের বা ছুটির মধ্যকার সময় সুস্থ থাকতে
থেরাপিউটিক এক্সারসাইজ করতে হবে। অর্থাৎ এক্সারসাইজগুলো
আস্তে আস্তে শুরু করে সুন্দরভাবে বাড়াতে হবে। স্পাইনের বিভিন্ন
টিস্যু বা স্ট্রাকচারের জন্য ভিন্ন ভিন্ন ব্যায়াম ভিন্ন ভিন্ন ভঙ্গিতে করতে
হবে। সেক্ষেত্রে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট
নিয়ে তাঁর উপদেশ ও তত্ত্বাবধানে ব্যায়াম করতে হবে।
 খ) আপনার অসুস্থতা সম্পর্কে সময় নিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে ভাবুন,
কীভাবে আপনি আপনার শরীরকে সুস্থ রাখবেন। এ সময় বিভিন্ন
প্রকার বই পড়তে পারেন এবং বই থেকে সাহায্য নিতে পারেন।
আপনার অসুস্থতার জন্য অনলাইন থেকেও কিছু কিছু টিপ্স নিতে
পারেন। বই পড়ে বা অনলাইন থেকে ধারণা নিতে পারেন, আপনার
কী কী অসুবিধা এবং সে অনুযায়ী কী করবেন। যেমন: সাধারণ বল
এক্সারসাইজ করে আপনার ট্রিগার পয়েন্ট এবং মাসল টেনশন কমাতে
পারেন। এতে আপনার কোমর ব্যথার অনেক উপশম হবে। এছাড়াও
অনেক প্রকার ফিজিওথেরাপি মোডালিটিস আছে যা আপনি বেশি
সময় ব্যবহার করে কোমর ব্যথা অনেক কমাতে পারেন। যা কিনা
আপনার পেইন কিলারের চেয়েও ভালো কাজ করবে।
 গ) ঈদের লম্বা ছুটি—ধকল (স্ট্রেস) বা কঠিন চাপ কম রাখার চেষ্টা
করতে হবে। আমরা যখন ঈদের লম্বা ছুটি ভোগ করি—যেমন: গ্রামে
যাই তখন আমাদের এক্সট্রা ধকল (স্ট্রেস) বা কঠিন চাপ হয়,
দায়িত্ব বেড়ে যায়। যেমন: রাস্তার যানজট, ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা, মনের মধ্যে নানা কষ্ট তৈরি হয়, সঠিকভাবে টয়লেট ব্যবহার
করা যায় না, বাচ্চা এবং মহিলাদেরকে নিয়ে নানারকম অসুবিধায়
পড়তে হয় সেজন্য অনেক ধকল বেড়ে যায়, দীর্ঘ পথে ভুল ভঙ্গি
বিভিন্নভাবে ব্যবহার করে থাকি ইত্যাদি।
যা আমাদের কোমর ব্যথা তৈরি করে অথবা যার কোমর ব্যথা আছে
তার কোমর ব্যথা আরো বাড়িয়ে দেয়। সেজন্য এ সময় আমাদের
বিভিন্ন রকমের সঠিক ভঙ্গি ব্যবহার করতে বা ব্যবহার করার চেষ্টা
করতে হবে। যা আমাদের জীবনকে কিছুটা হলেও রিলাক্স বা
আরামদায়ক করবে। লম্বা লম্বা শ্বাস নিয়ে রিলাক্স হতে হবে, মনের
মধ্যে নানা রকম সুন্দর সুন্দর চিন্তা করতে হবে এবং রঙিন স্বপ্ন
দেখার চেষ্টা করতে হবে, যা আমাদেরকে কিছুটা হলেও এই দুর্বিসহ
যন্ত্রণা থেকে মুক্তি দেবে।
 ঘ) আপনাদের খাওয়ার অভ্যাসের দিকে যত্ন নেবেন। আমরা যে
খাবারগুলো সাধারণত প্রতিদিন খাই এর মধ্যে বেশি পরিমাণ
চিনিযুক্ত (ভাত, রুটি-পরোটা, আলু, পায়েস, সুজি, সেমাই
ইত্যাদি) ও চর্বিযুক্ত (খাসির মাংস, গরুর মাংস, পোলাও, বিরিয়ানি
ইত্যাদি) খাবার থাকে যা আমাদের শরীরে অধিক পরিমাণ চর্বিযুক্ত
করে। ওই চর্বি আমাদের কোমর ব্যথার চিকিৎসায় উপকার হয় না
উপরন্তু ব্যথার কষ্ট থেকে আরোগ্য হতে বাধা প্রদান করে। সঠিক
পরিমাণ প্রোটিন খাবার খেতে হবে যা অসুস্থ টিস্যু থেকে আরোগ্য
হতে সাহায্য করবে। এর সঙ্গে অনেক পরিমাণ তাজা ফল, সবজি ও
প্রতিদিন সকালে কুসুম গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে খালি
পেটে খেতে হবে। যেখান থেকে আমরা ভিটামিন পাবো, যা কোমর
ব্যথা দ্রুত ভালো করতে সাহায্য করবে।
ঈদের লম্বা ছুটিতে কোমর ব্যথার চিকিৎসা করতে বেশ কষ্টকর।
ঈদের ছুটিতে আমার এ টিপ্স আপনাকে কোমর ব্যথা থেকে মুক্ত থাকার জন্য
সাহায্য করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category