• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Headline
জনস্বাস্থ্যে বহুমুখী উদ্বেগ: শিশুদের খাবারে পুষ্টির সংকট ও ভেজাল রাসায়নিকের থাবা শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরার পরিকল্পনা নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত ইউরোপের পছন্দের ‘অভিবাসী’ কি তবে কৃত্রিম বুদ্ধিমত্তা? আকাশলীনা – ০১ সমস্যা যখন হাঁটুর ব্যথা সাবেক যুবলীগ নেত্রীর সঙ্গে কলরেকর্ড ভাইরাল, সেই ওসি প্রত্যাহার বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের মজুরি বৃদ্ধির পরও আন্দোলনে পোশাক শ্রমিকরা, ছুটি শতাধিক কারখানা রিজার্ভ চুরির মামলায় ১০ বছরেও শেষ হয়নি তদন্ত, প্রতিবেদন জমার সময় ১০০ বার পেছাল বেসরকারি আবাসনে প্লট পেতে ঢাকায় একজন ক্রেতাকে অতিরিক্ত সাড়ে ১৪ লাখ টাকা ব্যয় করতে হয়

সমস্যা যখন হাঁটুর ব্যথা

ডা. আলতাফ হোসেন সরকার / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 হাঁটুর ব্যথা বাংলাদেশের বয়স্ক মানুষের একটি চিরায়ত রোগ। চিকিৎসা
বিজ্ঞানের ভাষায় একে ‘অস্টিওআর্থ্রাইটিস’ বলা হয়। অস্টিওআর্থ্রাইটিস
একটি অস্থিসন্ধির ক্ষয়জনিত রোগ। আমাদের অস্থিসন্ধি বা জয়েন্ট একধরনের
নরম কাভার দ্বারা আবৃত থাকে, যাকে
মেডিকেল ভাষায় কারটিলেজ বলে।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কারটিলেজগুলো
ক্ষয় হতে থাকে, জয়েন্ট বা অস্থিসন্ধির
মার্জিন অমসৃণ হয়ে যায়, জয়েন্ট বা
অস্থিসন্ধির গ্যাপ কমে যায়, যার ফলে
জয়েন্ট বা অস্থিসন্ধি নাড়াচাড়া করতে
ব্যথা অনুভূত হয়। অস্টিওআর্থ্রাইটিস
বিভিন্ন জয়েন্ট বা অস্থিসন্ধিতে হতে
পারে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো হাঁটু বা নি জয়েন্ট। হাঁটু আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওজন বহনকারী জয়েন্ট
বিধায় হাঁটুতে ‘অস্টিওআর্থ্রাইটিস’ বেশি হয়ে থাকে। পরিসংখ্যানে দেখা
গেছে, ৫০-এর অধিক বয়সের বেশিরভাগ মানুষ হাঁটুর ব্যথায় ভুগে থাকেন,
যার অন্যতম কারণ হলো ‘অস্টিওআর্থ্রাইটিস’। এটি সাধারণত ৫০-এর
অধিক বয়সের মানুষের বেশি হয়। এটি মহিলা ও পুরুষ উভয়েরই হয়, তবে
পুরুষের তুলনায় মহিলারা বেশি ভুগে থাকেন।

বয়সজনিত কারণে অস্থিসন্ধির ক্ষয়, আঘাতজনিত কারণ বা জয়েন্ট ইনজুরি,
অবেসিটি বা অধিক ওজন, মাংসপেশীর দুর্বলতা, জেনেটিক বা বংশগত,
অস্থিসন্ধির অস্বাভাবিকতা বা ম্যালফরমড জয়েন্ট, অস্থিসন্ধির দু’ অস্থির
মধ্যখানের সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে।
পেশাজনিত কারণে: যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে কাজ করেন,
বেশি বেশি সিঁড়ি দিয়ে ওঠানামা করেন বা অমসৃণ জায়গায়
হাঁটাচলা করেন তারা সাধারণত যেশি ভুগে থাকেন।
 হাঁটুতে ‘অস্টিওআর্থ্রাইটিস’ হলে রোগীর উপসর্গ: এটি একটি
দীর্ঘমেয়াদি রোগ, এটি বয়স ও কাজের ওপর নির্ভর করে ধীরে
ধীরে বাড়তে থাকে। হাঁটুতে ব্যথা, হাঁটু ফুলে যাওয়ায় বেশি ব্যথা
করে কিন্তু বিশ্রামে থাকলে বাথা কম থাকে, বসা থেকে উঠতে
গেলে ব্যথা পান, সিঁড়ি দিয়ে ওঠানামা বা উঁচু-নিচুতে হাঁটাচলা
করলে ব্যথা পান, নামাজের মতো বসতে পারেন না, টয়লেটে
নরমাল কমোড ব্যবহার করতে পারেন না, অনেক ক্ষেত্রে জয়েন্টের
আকৃতি পরিবর্তন হয়ে বাঁকা হয়ে যায়, জয়েন্টের মুভমেন্ট কমে
যায়, হাঁটু ভাঁজ করার সময় ঘর্ষণের শব্দ হয়, যাকে মেডিকেলের
ভাষায় গ্রেটিং সেন্সেশন বলা হয়।
হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস রোগটি নির্ণয়: এটি বয়স্ক মানুষের খুবই
পরিচিত একটি রোগ। এ রোগ নির্ণয়ের জন্য রোগীর বয়স, রোগের
ইতিহাস ও ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমেই অনেকখানি রোগ
নির্ণয় করা সম্ভব, তারপরও কিছু প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল
টেস্ট করার প্রয়োজন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category