• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Headline
মজুরি বৃদ্ধির পরও আন্দোলনে পোশাক শ্রমিকরা, ছুটি শতাধিক কারখানা রিজার্ভ চুরির মামলায় ১০ বছরেও শেষ হয়নি তদন্ত, প্রতিবেদন জমার সময় ১০০ বার পেছাল বেসরকারি আবাসনে প্লট পেতে ঢাকায় একজন ক্রেতাকে অতিরিক্ত সাড়ে ১৪ লাখ টাকা ব্যয় করতে হয় বেতার, বিটিভি ও বাসসসহ ১৫ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হচ্ছে কমিটি আ.লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা বন্দী প্রত্যর্পণ চুক্তির বাইরে হাসিনার দেশে ফেরার পথ নেই: শিশির মনির ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং সাজেক সড়কে অবরোধ প্রত্যাহারের দাবিতে হেডম্যান-কার্বারীদের সমাবেশ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার; সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা

মজুরি বৃদ্ধির পরও আন্দোলনে পোশাক শ্রমিকরা, ছুটি শতাধিক কারখানা

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করার পরও আন্দোলন থামেনি। বুধবার সকালেও সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করতে দেখা গেছে শ্রমিকদের। এর মধ্যে সাভারের হেমায়েতপুরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারী শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।

স্থানীয় সাংবাদিকরা জানান, বেতন আরও বাড়ানোর দাবিতে বুধবার সকালে সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধের চেষ্টা করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুলিশ তাদেরকে সরে যেতে যাওয়ার আহ্বান জানায়। কিন্তু শ্রমিকরা বিক্ষোভ চালিয়ে যাওয়ায় একপর্যায়ে ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দিতে যায় পুলিশ। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, সকালে আশুলিয়া ও গাজীপুরের আরও বেশকিছু কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন বলে জানা যাচ্ছে। সেখানেও পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

রাস্তা থেকে সরে গেলেও বিক্ষোভকারী শ্রমিকরা ঘটনাস্থল ত্যাগ করেননি বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। বিক্ষোভকারী আশপাশের বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে আছেন বলে জানা যাচ্ছে।

এ অবস্থায় সাভার ও গাজীপুরের অন্তত ১০৭ টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। অন্যদিকে, শ্রমিক সড়ক অবরোধ করায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

এদিকে, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গাজীপুর, সাভার, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় অন্তত ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার। এরমধ্যে সাভার, আশুলিয়া ও গাজীপুরে ১৮ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদরদপ্তর। এছাড়া গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন, নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন এবং কক্সবাজারে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর বাইরে, আরও চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিজিবি সদরদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category