• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
রিজার্ভ চুরির মামলায় ১০ বছরেও শেষ হয়নি তদন্ত, প্রতিবেদন জমার সময় ১০০ বার পেছাল বেসরকারি আবাসনে প্লট পেতে ঢাকায় একজন ক্রেতাকে অতিরিক্ত সাড়ে ১৪ লাখ টাকা ব্যয় করতে হয় বেতার, বিটিভি ও বাসসসহ ১৫ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হচ্ছে কমিটি আ.লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা বন্দী প্রত্যর্পণ চুক্তির বাইরে হাসিনার দেশে ফেরার পথ নেই: শিশির মনির ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং সাজেক সড়কে অবরোধ প্রত্যাহারের দাবিতে হেডম্যান-কার্বারীদের সমাবেশ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার; সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা কলা খেতে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত কৃষকলীগ কর্মী

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো’ মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, ‘অনেক হয়েছে, আর কোনো অজুহাত চলবে না। ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো’ গত মঙ্গলবার, ২৪ নভেম্বর রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়াতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এ নেতা। তার দাবি, ‘বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, আমরা নিশ্চিতভাবেই এর প্রতিশোধ নেবো।’

যদিও ‘বাংলাদেশ নিয়ে নেবো’ এই হুঁশিয়ারি দিয়ে ঠিক কী বলতে চাইছেন তা পরিষ্কার করেননি পশ্চিমবঙ্গের এ মন্ত্রী।

১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। আসন্ন এই দিনটিতে বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্জুন সিং ঠিক সেই দিনটিকেই কেন ডেডলাইন হিসেবে বেছে নিয়েছেন, সেটিও পরিষ্কার করেননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category