• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
মজুরি বৃদ্ধির পরও আন্দোলনে পোশাক শ্রমিকরা, ছুটি শতাধিক কারখানা রিজার্ভ চুরির মামলায় ১০ বছরেও শেষ হয়নি তদন্ত, প্রতিবেদন জমার সময় ১০০ বার পেছাল বেসরকারি আবাসনে প্লট পেতে ঢাকায় একজন ক্রেতাকে অতিরিক্ত সাড়ে ১৪ লাখ টাকা ব্যয় করতে হয় বেতার, বিটিভি ও বাসসসহ ১৫ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হচ্ছে কমিটি আ.লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা বন্দী প্রত্যর্পণ চুক্তির বাইরে হাসিনার দেশে ফেরার পথ নেই: শিশির মনির ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং সাজেক সড়কে অবরোধ প্রত্যাহারের দাবিতে হেডম্যান-কার্বারীদের সমাবেশ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার; সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা

আ.লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুব সমাজ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল। শেখ হাসিনার ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে। সকল হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে।

তিনি বলেন, দেশের কথা চিন্তাভাবনা করেই প্রধানমন্ত্রী সংলাপের ডাক দিয়েছেন। প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছে বিরোধীদল, কিন্তু সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য করতে হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, জুলাই সনদ নিয়ে ধানাইফানাই করার পরই দেশে অস্থিরতা শুরু হয়েছিল। দেশের বৃহত্তম স্বার্থে যদি প্রয়োজন হয় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সফরকালে আমিরে জামায়াত অষ্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেন। এ সময় দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়। দু’দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তারা। বিরোধীদলীয় নেতা তার অস্ট্রেলিয়া সফর সফলভাবে সম্পন্ন করে শুধু মালয়েশিয়ার সফরটি সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন। জামায়াতের আমিরের সফরসঙ্গী হিসেবে ছিলেন- ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি ও বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

গত ২০ নভেম্বর রাতে ঢাকা ত্যাগ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ঢাকা ত্যাগকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলসহ দলের সিনিয়র নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category