• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Headline
নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন জ্বালানি খাতে রদবদল, তিন কোম্পানিতে নতুন এমডি মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী সমন্বিত উদ্যোগে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা হবে : পানিসম্পদ মন্ত্রী প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা রয়েছে : ভূমিমন্ত্রী সোমবার জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে তৃতীয় টার্মিনাল পরিচালনা চুক্তি স্বাক্ষর অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জার্মানির আরও বিনিয়োগ চায় বাংলাদেশ সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার ভূমিকা রয়েছে : ফকির মাহবুব আনাম

হাঁটুতে ‘অস্টিওআর্থ্রাইটিস’ হওয়ার কারণ

ডা. আলতাফ হোসেন সরকার / ৭ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বয়সজনিত কারণে অস্থিসন্ধির ক্ষয়, আঘাতজনিত কারণ বা জয়েন্ট ইনজুরি,
অবেসিটি বা অধিক ওজন, মাংসপেশীর দুর্বলতা, জেনেটিক বা বংশগত,
অস্থিসন্ধির অস্বাভাবিকতা বা ম্যালফরমড জয়েন্ট, অস্থিসন্ধির দু’ অস্থির
মধ্যখানের সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে।
পেশাজনিত কারণে: যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে কাজ করেন,
বেশি বেশি সিঁড়ি দিয়ে ওঠানামা করেন বা অমসৃণ জায়গায়
হাঁটাচলা করেন তারা সাধারণত যেশি ভুগে থাকেন।
হাঁটুতে ‘অস্টিওআর্থ্রাইটিস’ হলে রোগীর উপসর্গ: এটি একটি
দীর্ঘমেয়াদি রোগ, এটি বয়স ও কাজের ওপর নির্ভর করে ধীরে
ধীরে বাড়তে থাকে। হাঁটুতে ব্যথা, হাঁটু ফুলে যাওয়ায় বেশি ব্যথা
করে কিন্তু বিশ্রামে থাকলে বাথা কম থাকে, বসা থেকে উঠতে
গেলে ব্যথা পান, সিঁড়ি দিয়ে ওঠানামা বা উঁচু-নিচুতে হাঁটাচলা
করলে ব্যথা পান, নামাজের মতো বসতে পারেন না, টয়লেটে
নরমাল কমোড ব্যবহার করতে পারেন না, অনেক ক্ষেত্রে জয়েন্টের
আকৃতি পরিবর্তন হয়ে বাঁকা হয়ে যায়, জয়েন্টের মুভমেন্ট কমে
যায়, হাঁটু ভাঁজ করার সময় ঘর্ষণের শব্দ হয়, যাকে মেডিকেলের
ভাষায় গ্রেটিং সেন্সেশন বলা হয়।
হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস রোগটি নির্ণয়: এটি বয়স্ক মানুষের খুবই
পরিচিত একটি রোগ। এ রোগ নির্ণয়ের জন্য রোগীর বয়স, রোগের
ইতিহাস ও ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমেই অনেকখানি রোগ
নির্ণয় করা সম্ভব, তারপরও কিছু প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল
টেস্ট করার প্রয়োজন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category