• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Headline
সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে টেলবোন ব্যথার লক্ষণসমূহ মধ্যপ্রাচ্যে শ্রমিক সুরক্ষায় কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে: হুমায়ুন কবির প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী: মীর শাহে আলম সব ষড়যন্ত্র প্রতিহতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : টুকু রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৮১

রাজশাহীর উন্নয়নে ছয়টি ট্রেন লাইন ও চার লেনের সড়ক হচ্ছে : ভূমিমন্ত্রী

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, বৃহত্তর রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের দক্ষ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে ‘বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকা’র উদ্যোগে রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত কৃতি সচিবদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। সমিতির সভাপতি মো. আবদুল মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ভূমিমন্ত্রী বলেন, পদোন্নতিপ্রাপ্ত রাজশাহী বিভাগের সচিবদের এ সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং বৃহত্তর রাজশাহীবাসীর জন্যও অত্যন্ত গর্বের বিষয়। দেশের সুশাসন প্রতিষ্ঠা ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে সচিবদের ভূমিকা অপরিসীম।

তিনি সচিবদের দেশের কল্যাণে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। একইসাথে বৃহত্তর রাজশাহী অঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণে বিশেষ অবদান রাখার পরামর্শ দেন।

মিজানুর রহমান মিনু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করছে। ডিজিটাল ভূমিসেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের সব স্তরে সৎ, দক্ষ ও কর্মঠ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আশা প্রকাশ করেন, যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা দেশের উন্নয়নযাত্রাকে আরও বেগবান করবে।

ভূমিমন্ত্রী বলেন, বৃহত্তর রাজশাহী অঞ্চল সব সময়ই মেধা ও মননের উর্বর ভূমি। শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে এ অঞ্চল দেশের অগ্রগতিতে অসামান্য অবদান রেখে আসছে। পদোন্নতিপ্রাপ্ত সচিবরা নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি দেশের স্বার্থ রক্ষা এবং রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংবর্ধিত পদোন্নতিপ্রাপ্ত সচিবরা হলেন- রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব এ.জে.এম. সালাহউদ্দিন নাগরী, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ.ন.ম. বজলুর রশীদ এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ.কে.এম. বেনজামিন রিয়াজী।

অনুষ্ঠান শেষে পদোন্নতিপ্রাপ্ত সচিবদের সম্মাননা ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category