• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Headline
সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে টেলবোন ব্যথার লক্ষণসমূহ মধ্যপ্রাচ্যে শ্রমিক সুরক্ষায় কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে: হুমায়ুন কবির প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী: মীর শাহে আলম সব ষড়যন্ত্র প্রতিহতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : টুকু রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৮১

সব ষড়যন্ত্র প্রতিহতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : টুকু

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পূজাকে কেন্দ্র করে বিএনপিকে বিপদে ফেলতে পরাজিত ফ্যাসিস্ট ও গুপ্তরা ষড়যন্ত্র করতে পারে। তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার সকালে সিরাজগঞ্জে মন্ত্রীর নিজ বাসভবনে জেলা, থানা ও পৌর বিএনপির সুপার ফাইভ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি সরকার গঠনের পর সনাতন ধর্মাবলম্বীদের এটি প্রথম দুর্গাপূজা। তাই পূজাকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে বিএনপির প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের পূজা উদ্‌যাপন কমিটির পাশে থেকে সহযোগিতা করতে হবে।

টুকু বলেন, জাতীয়তাবাদ হচ্ছে সব ধর্ম ও বর্ণের মানুষের ঐক্যবদ্ধভাবে বসবাস করা। বিএনপি এমন একটি জাতীয়তাবাদী বাংলাদেশ গড়ে তুলতে বিশ্বাসী, যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে। পূজাকে কেন্দ্র করে বিএনপিকে বিপদে ফেলতে পরাজিত ফ্যাসিস্ট ও গুপ্তরা ষড়যন্ত্র করতে পারে। তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।

এ সময় সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী প্রতিটি বিভাগীয় শহরে পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করছেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি মজিবুর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, আজিজুর রহমান দুলাল, শ্রী অমরকৃষ্ণ দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category