• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline
২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত কোন ইউনিয়নে কবে ভোট, নির্ধারণ ১৬ নভেম্বর উপুড় হয়ে শোয়ার অভ্যাস: এতে ঘাড় ও কোমরের ব্যথা বাড়তে পারে উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি গ্যামোফোবিয়া: বিয়ে করতে ভয় পাওয়ার ৬টি কারণ প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর, শাখাপ্রতি শিক্ষার্থী সর্বোচ্চ ৫৫ প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রিজভী সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক : শামা ওবায়েদ

প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রিজভী

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রকৃত শিক্ষা শুধু ডিগ্রি অর্জন কিংবা চাকরি পাওয়ার মাধ্যম নয়; বরং শিক্ষা মানুষের মধ্যে দূরদৃষ্টি, বিবেক, মনুষ্যত্ব, যুক্তিবোধ ও প্রশ্ন করার সক্ষমতা তৈরি করে। তিনি আরও বলেন, ‘যে শিক্ষা মানুষের মনের মধ্যে আনন্দের প্রদীপ জ্বালায়, সেটাই প্রকৃত শিক্ষা। শিক্ষা মানুষের দৃষ্টিকে প্রসারিত করে এবং অন্য সাধারণ মানুষ যা দেখতে পারে না, তা দেখার সক্ষমতা তৈরি করে।’ মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তার সমন্বয় না ঘটলে সেই শিক্ষা প্রকৃত জ্ঞানে পরিণত হয় না। একজন ব্যক্তির পিএইচডি ডিগ্রি থাকতে পারে, কিন্তু বুদ্ধিমত্তা না থাকলে তিনি প্রকৃত অর্থে জ্ঞানী হয়ে উঠতে পারেন না।

তিনি বলেন, শিক্ষার অন্যতম প্রধান কাজ হলো— শিক্ষার্থীদের মধ্যে ভিশন বা দূরদৃষ্টি তৈরি করা। এই ভিশন হচ্ছে দেখার একটি শিল্পকলা, যার মাধ্যমে একজন শিক্ষার্থী সাধারণ দৃষ্টির বাইরে গিয়ে অনেক দূরের বিষয় উপলব্ধি করতে পারে।

শিক্ষার্থীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভালো ফলাফল ও প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য আত্মপ্রত্যয় থাকা প্রয়োজন। তবে সেই আত্মপ্রত্যয় যেন স্থায়ী অহংকারে পরিণত না হয়।

লক্ষ্য অর্জনের পর আত্মসম্মানবোধকে গুরুত্ব দিতে হবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারে, সেভাবে পাঠদান করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীর হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নেয়, সেটিই প্রকৃত শিক্ষা।

তিনি আরও বলেন, শিক্ষাজীবনের এই নতুন অধ্যায় তাদের জীবনে জ্ঞানার্জন, সৃজনশীলতা ও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে অর্জিত জ্ঞান ও স্মৃতি ভবিষ্যৎ জীবনে তাদের অনুপ্রেরণা জোগাবে।

নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একজন শিক্ষক ‘শ্রীকান্ত’ উপন্যাস এমনভাবে পড়াতেন যে, শিক্ষার্থীরা তার ক্লাস কখনো ফাঁকি দিতেন না।

শিক্ষকের অসাধারণ বাগ্মিতা, ব্যাখ্যা ও উপস্থাপনার কারণে বহু বছর পরও সেই পাঠের কথা মনে আছে।

তিনি আরও বলেন, শিক্ষকের আনন্দদায়ক ও প্রাণবন্ত পাঠদান শিক্ষার্থীদের হৃদয়ে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

যে শিক্ষা হৃদয়ের মধ্যে জমা থাকে, সেটিই প্রকৃত শিক্ষা।

দার্শনিক মাওলানা রুমির উদ্ধৃতি দিয়ে রুহুল কবির রিজভী বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনার ডানা লুকিয়ে থাকে। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমেই সেই ডানা প্রসারিত করে আকাশে ওড়ার কৌশল আয়ত্ত করতে হয়।

কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফরহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং বসিলা হাইস্কুলের সভাপতি মো. সোহেল রহমান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category