• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Headline
মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে কপ-৩১ ও বাংলাদেশের দাবি: অনুদান, সুশাসন ও তারুণ্যের অংশীদারত্ব জনগণের দোরগোড়ায় ক্যান্সার চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার কোনো দেশও: নাজমুল ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান ডিসেম্বরে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, আসছে নতুন কর্মসূচি সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর রেকর্ড রেমিট্যান্সের পরও অস্থির ডলারের বাজার: কারসাজির শঙ্কার মাঝেই রিজার্ভ থেকে ডলার বিক্রিতে ফিরল বাংলাদেশ ব্যাংক

হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার কোনো দেশও: নাজমুল

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারতের চেষ্টা সফল হচ্ছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। তাঁর দাবি, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ ও কাতারসহ আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।

পোস্টে নাজমুল হক লিখেছেন, বিভিন্ন দেশের কাছে যোগাযোগ করেও শেখ হাসিনার জন্য আশ্রয়ের ব্যবস্থা করতে পারছে না ভারত। দিল্লিতে তাঁর অবস্থান ভারত সরকারের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও এ নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিবিসি বাংলার একটি প্রতিবেদনের বরাত দিয়ে তিনি আরও লেখেন, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতে পারত। এ বিষয়ে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার আলোচনা করলেও কোনো উদ্যোগ সফল হয়নি। ফলে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়াকেই ভারত এখন বাস্তবসম্মত বিকল্প হিসেবে বিবেচনা করছে বলে ওই পোস্টে উল্লেখ করেন তিনি।

নাজমুল হকের অভিযোগ, ক্ষমতা ছেড়ে দেশত্যাগের সময় শেখ হাসিনা দলের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে গেছেন। নিজের পরিবারের সদস্যদের আগেই দেশের বাইরে পাঠিয়ে তিনি নিজেও দেশ ছেড়ে চলে যান। দেশত্যাগের পর হাসিনাপুত্রের বক্তব্যেও নেতাকর্মীদের প্রতি দায়িত্বহীনতার পরিচয় পাওয়া গেছে বলে মন্তব্য করেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে বিদেশে অবস্থান করেও একের পর এক কর্মসূচি ঘোষণার সমালোচনা করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব। তাঁর মতে, এসব কর্মসূচির কারণে দেশে থাকা দলটির নেতাকর্মীরা আবারও ঝুঁকির মুখে পড়ছেন।

আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সতর্ক করে নাজমুল হক বলেন, ক্ষমতায় থাকার সময় যে পরিবার নেতাকর্মীদের রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করেছে, বিপদের সময় তাদের পাশে দাঁড়ায়নি। এখন নিজেদের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে আবারও নেতাকর্মীদের জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category