৪৫ বছর বয়সী মহিলা যিনি রান্নার কাজ করে থাকেন।
তার বাম হাতে ব্যথা। তিনি গত ২ মাস যাবত তার বাম কবজিতে
ব্যথা অনুভব করছেন। তার ব্যথা বেড়ে যায় যখন তিনি কোনো জিনিস
ওঠাতে যান; বোতল/গ্লাস ধরতে যান। আমরা তার ফিজিক্যাল
এক্সামিনেশনে দেখতে পেলাম তার হাতে বৃদ্ধাঙ্গুলির গোড়ার দিকে বা
কবজির দিকে ফুলে আছে, টেন্ডারনেস রয়েছে। তাকে হাত মুষ্ঠি করতে
বললে তিনি মুষ্ঠি করতে পারেন না ও এ অবস্থায় হাত নিচের দিকে নিতে পারেন না। তার ফিজিক্যাল এক্সামিনেশনের পর দেখা গেল তার ডি
কোয়ারভেন টেনোসাইনোভাইটিস হয়েছে। এ পর্বে আমরা এ রোগের লক্ষণ
ও ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে জানবো।
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস এক ধরনের প্রদাহজনিত কন্ডিশন
যা কবজি থেকে বৃদ্ধাঙ্গুলের দিকে আসা দু’টি টেন্ডনে প্রচণ্ড প্রদাহ তৈরি করে
ফলে হাতের মুভমেন্ট করা খুবই কষ্টদায়ক হয়। এক্ষেত্রে দু’টি টেন্ডন ক্ষতিগ্রস্ত
হয়—অ্যাবডাকটর পলিসিস লংগাস—একসটেনসর পলিসিস ব্রেভিস।
এ রোগের কারণগুলোর মধ্যে রয়েছে—কবজির ওভার ইউজ, বৃদ্ধাঙ্গুলির
অতিরিক্ত ব্যবহার, টুইস্টিং মুভমেন্ট বেশি করা, প্রেগন্যান্সি, বয়স ৪০-এর
বেশি, কাপড় নিংড়ানো।
লক্ষণসমূহ: প্রাথমিক স্টেজ, ব্যথা, ফুলে যাওয়া, টেন্ডারনেস,
বৃদ্ধাঙ্গুলের নড়াচড়া/মুভমেন্ট কমে যাওয়া।
দীর্ঘস্থায়ী স্টেজ: হাত ঝিমঝিম করা, হাত দিয়ে জিনিস ধরতে না পারা, মুভমেন্টে একধরনের শব্দ অনুভূত হওয়া।
আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে খুবই দ্রুত ডি কোয়াভেন
টেনোসাইনোভাইটিসের চিকিৎসা সম্ভব। ফিজিওথেরাপি ি চকিৎসার মধ্যে
রয়েছে—ট্রান্সভার্স ফ্রিকশন ম্যাসাজ, আল্ট্রাসাউন্ড থেরাপি, কোল্ড প্যাক, ট্যাপিং, স্ট্রেচিং, মুভমেন্ট স্ট্র্যাটেজি, মোবিলাইজেশন, টাস্ক স্পেসিফিক
পারফমেন্স, স্ট্রেনদেনিং এক্সারসাইজ।
এক্ষেত্রে টেন্ডন দু’টি একটি সিথ বা টানেলের মধ্য দিয়ে কবজি থেকে
বৃদ্ধাঙ্গুলের দিকে যায়। ফিজিওথেরাপির মাধ্যমে টেন্ডনে প্রদাহ কমিয়ে আনা
হয় ও স্ট্রেনদেনিং এক্সারসাইজের মাধ্যমে মাংসকে শক্তিশালী করলে রোগী
ব্যথামুক্ত অনুভব করেন।
এছাড়াও জীবনযাত্রায় কিছু পরিবর্তন যেমন: ভারি জিনিস ওঠানো থেকে
বিরত থাকা, টুইস্টিং মুভমেন্ট না করা, কাপড় নিংড়ানো থেকে বিরত
থাকা, নিয়মিত এক্সারসাইজ করা।
উপরে বর্ণিত রোগীর দু’সপ্তাহ নিয়মিত ও পরবর্তী দু’সপ্তাহে তিনি
সপ্তাহে তিনদিন চিকিৎসা নিয়েছেন ও বর্তমানে তিনি সুস্থ আছেন। এভাবে
সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে মুক্তি সম্ভব। সঠিক
ফিজিওথেরাপি চিকিৎসা নিন, সুস্থ থাকুন।