• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Headline
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম

আলমারিতে কয়েক টুকরা কবিতা

বাদল সৈয়দ / ০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

একজন ফ্যাশন আইকনের গল্প
ক) গল্পটি এক ভদ্রলোকের সাথে আলাপচারিতা নিয়ে।
শুরু করার আগে নিচের ছবিটি দেখুন।
একদম বাঁ পাশে বসা ফ্রাংক সিনাত্রা। ছবিটি তোলা হয়েছিল ১৯৫০ সালের দিকে।
শেষে ডানপাশে বসা ড্যানিয়েল ক্রেগ। ছবিটি তোলা হয়েছিল ২০১৫ সালে।
মাঝখানে বসা শাহজামান মজুমদার। ছবিটি তোলা হয়েছিল সম্ভবত ২০১৪-১৫ সালের দিকে।
তিনজনের ছবিতেই পোশাক-আশাকে অনেক মিল!
খ) শাহজামান মজুমদার ছিলেন সুরুচির প্রতীক এবং বাংলাদেশের অন্যতম ফ্যাশন আইকন। ফ্যাশনের জন্য তাঁকে অনেকে বলতেন, ‘কিং অব ঢাকা’—তিনি কিন্তু শোবিজের কেউ ছিলেন না। তিনি ছিলেন ব্যবসায়ী।
২০১০ সাল। আমি তখন ঢাকায় কর্মরত। তখন একদিন তিনি আমার অফিসে এসেছিলেন। সেদিন তিনি পরেছিলেন বাদামি স্যুট, কাফলিংকযুক্ত সাদা শার্ট, সাদা পকেট স্কোয়ার, নীল স্ট্রাইপ টাই, বাদামি অক্সফোর্ড শু।
কথায় কথায় তিনি বলেছিলেন, ‘গত শতকের পঞ্চাশের দশক ছিল পুরুষের ফ্যাশন স্ট্যান্ডার্ড সেট করার অন্যতম গুরুত্বপূর্ণ সময়। তখন পেশাজীবী পুরুষের পোশাক ও অন্যান্য অনুষঙ্গের যেসব স্ট্যান্ডার্ড চালু করা হয়েছিল, সেগুলো প্রায় চিরন্তন হয়ে গেছে।’
এগুলো হচ্ছে—
১) দিনে নেভি ব্লু, বাদামি, চারকোল, ধূসর রঙের স্যুট অথবা হালকা রঙের ব্লেজারের সাথে কনট্রাস্ট ট্রাউজার। রাতে কালো স্যুট।
২) ব্লেজার বা স্যুট না পরলে লোগোবিহীন সলিড কালারের শার্ট এবং প্যান্ট। যেমন, সাদা শার্টের সঙ্গে নেভি ব্লু প্যান্ট। ফিটিং ভালো হতে হবে।
৩) চামড়ার বেল্টযুক্ত ড্রেস ওয়াচ।
৪) পারফেক্ট ফিটিংয়ের স্যুট ও ব্লেজার।
৫) সিম্পল আংটি।
৬) ফুলহাতা শার্টের সাথে কাফলিংক।
৭) ফরমাল পোশাকের সাথে অক্সফোর্ড শু। ক্যাজুয়াল পোশাকের সাথে লোফার।
৮) চামড়ার বেল্ট।
৯) প্যান্টের রঙের সাথে মিলিয়ে মোজা। জুতোর রঙের সাথে মিলিয়ে বেল্ট।
১০) স্লিম লেদার বাইফোল্ড ওয়ালেট। এটা-সেটা ঢুকিয়ে পেটমোটা করা যাবে না।
১১) স্ট্রাইপড টাই, সিম্পল টাই পিন, টাইয়ের সাথে কনট্রাস্ট পকেট স্কোয়ার। (টাইয়ের রঙের সাথে মিলিয়ে নয়, শার্টের রঙের সাথে মেলানো যায়।)
১২) ফাউন্টেন পেন।
১৩) রুচিসম্মত বিজনেস কার্ড।
১৪) প্রযোজ্য ক্ষেত্রে মানানসই চশমা। মুখের শেপের সাথে মিলিয়ে সানগ্লাস। তবে এক্ষেত্রে আইকনিক হচ্ছে অ্যাভিয়েটর সানগ্লাস।
গ) এবার আবার ছবিটি দেখুন। ১৯৫০ সালের ফ্রাংক সিনাত্রা যে ধরনের ফ্যাশনে অভ্যস্ত ছিলেন, ৬৫ বছর পর ২০১৫-এর দিকে ড্যানিয়েল ক্রেগ কিংবা শাহজামান মজুমদার প্রায় একই ফ্যাশন স্টাইলই অনুসরণ করেছেন।
পুরুষের ফ্যাশনের চিরন্তন এ স্টাইলগুলো খুব উঁচু স্বরে নিজেদের প্রকাশ করে না, কিন্তু নিঃশব্দে আভিজাত্যের গল্প বলে। শাহজামান মজুমদারের ভাষ্যে এগুলোকে বলা হয়, ‘Poetic pieces of a gentleman’s wardrobe.’
‘পুরুষের আলমারিতে কয়েক টুকরা কবিতা।’
ছবি তো দেখলেন, এবার বলুন তো, বিশ্বখ্যাত দুই অভিনেতার তুলনায় আমাদের শাহজামান মজুমদার ভাই কি কম স্টাইলিশ?
এ ফ্যাশন আইকন ২০২০ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে যান। তাঁর জন্য দোয়া করবেন।

#আসুন মায়া ছড়াই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category