• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Headline
বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশে বারবার হোঁচট খেয়েছে গণতন্ত্র, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি-এটিভিতে বিজিবির নজরদারি হাঁটুতে ‘অস্টিওআর্থ্রাইটিস’ হওয়ার কারণ আকাশলীনা – ০২ প্রতিদিন ১২৯ নারীর প্রাণহানি: ঘরের ভেতরেই কেন বাড়ছে অনিরাপত্তা? বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতাদের বিরুদ্ধে হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ

হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

ভারত যদি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পাকিস্তানে ছয় দিনের সফরের সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বিবিসি উর্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ভারত যদি আমাদের অনুরোধে সাড়া না দেয়, তাহলে আমরা আন্তর্জাতিক বিচার আদালতে যাব।’

তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।

স্পিকারের এই বক্তব্য এমন সময়ে এল, যখন শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তার দেশে ফেরার ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে বিএনপি সরকার। তারা বলছে, আইনগত প্রক্রিয়ায় প্রত্যর্পণের মাধ্যমেই কেবল তার ফেরা গ্রহণযোগ্য হবে।

বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত তার কর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা। তিনি বাংলাদেশে ফিরবেন না বলেও মন্তব্য করেন স্পিকার।

এদিকে বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ও জটিলতা ভারতও এখন বুঝতে পারছে। শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও আচরণ ভারতের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category