• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Headline
নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন জ্বালানি খাতে রদবদল, তিন কোম্পানিতে নতুন এমডি মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী সমন্বিত উদ্যোগে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা হবে : পানিসম্পদ মন্ত্রী প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা রয়েছে : ভূমিমন্ত্রী সোমবার জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে তৃতীয় টার্মিনাল পরিচালনা চুক্তি স্বাক্ষর অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জার্মানির আরও বিনিয়োগ চায় বাংলাদেশ সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার ভূমিকা রয়েছে : ফকির মাহবুব আনাম

বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিস্যাৎ হতে দেওয়া হবে না। চাঁদাবাজি করবেন আর বদনাম ছড়াবে বিএনপির। তাদের (চাঁদাবাজ) রাজনীতি করার অধিকার নেই। সমাজে ঠিকে থাকার অধিকারও নাই তাদের। এরা বিএনপির জন্য জঞ্জাল।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন গত ১৬ বছরে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে এরা টিকে ছিল। আগামী বছরগুলোতে আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার চেষ্টা করবে তারা। এরা দলের জন্য আর্বজনা বোঝা। আওয়ামী লীগে অপচেষ্টা মোকাবিলা করার জন্য চাঁদাবাজরা সামনে থাকবে না।

কারণ হিসাবে মন্ত্রী উল্লেখ করেন এই চাদাঁবাজ মাদককারবারি সন্ত্রাসীরা বিএনপির জন্য জঞ্জাল। এর পরে যদি কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসে চোখ কান বুজে তাদের গ্রেফতার করার প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী।

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯ শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৯৫ লাখ ৬০ হাজার চেক বিতরণ করেন তিনি। এ সময় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সময়ে দলীয় কতিপয় নেতাকর্মীর লাগামহীন নেতিবাচক কর্মকাণ্ডে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। সরকারের ইতিবাচক কাজগুলো সাধারণ মানুষের সামনে ফুটে উঠছে না। এতে করে মাঠ পর্যায়ে দলের ত্যাগী নেতাদের মধ্যে যেমন ক্ষোভ ছড়িয়ে পড়েছে। হাইব্রিডদের চাপে সাধারণ নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। এতে করে দলটির (বিএনপি) জনপ্রিয়তার জোয়ারে ভাটার টান ধরেছে। মাঠ পর্যায়ের বিষয়টি সামনে আসায় এ ধরনের কড়া বার্তা দিলেন সরকারের অতিগুত্বপূর্ণ আইন মন্ত্রী এমন মত বিশ্লেষকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category