• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline
ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না, কোনো সম্ভাবনাই নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা যেখানে যাই কাস্টমস-এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ফের পাঁচ দিনের রিমান্ডে সকল গণতান্ত্রিক দলকে নিয়ে আ. লীগের সন্ত্রাস প্রতিহত করবে সরকার: হুইপ দুলু নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন জ্বালানি খাতে রদবদল, তিন কোম্পানিতে নতুন এমডি মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী সমন্বিত উদ্যোগে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা হবে : পানিসম্পদ মন্ত্রী

সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার ভূমিকা রয়েছে : ফকির মাহবুব আনাম

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, খেলাধুলা ও শরীরচর্চা সুস্থ, সুন্দর ও কর্মক্ষম জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ১০ ও ২১ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

ম্যারাথনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক এম আজিজুর রহমান।

আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, ধনবাড়ী, টাঙ্গাইলের উদ্যোগে সংগঠনটির ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে ‘ক্যাফে হাট ম্যারাথন-২০২৬, সিজন-৪ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়। এতে ১০ ও ২১ কিলোমিটার ক্যাটাগরিতে মোট ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category