রাঙামাটির রাজস্থলীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদারকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে রাজস্থলী উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্থলী থানার এসআই নুরুজ্জামান।
তিনি জানান, সাজ্জাদ তালুকদার রাজস্থলী বাসস্টেশন এলাকায় অবস্থান করছেন, এমন খবর পেয়ে তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে রাজস্থলী থানা পুলিশের সহযোগিতায় রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসআই নুরুজ্জামান আরও জানালেন, শনিবার সকালে রাঙ্গুনিয়া থানার সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।