• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Headline
মাদক ও সাইবার অপরাধ রুখতে কড়া হুঁশিয়ারি আইজিপির কলেজছাত্র হত্যায় ৭ জনের ফাঁসি স্বস্তিতে শুরু মাধ্যমিকের লড়াই: প্রশ্নফাঁসের শঙ্কা উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী বাসের ভাড়ায় আসছে সমন্বয়, সাংস্কৃতিক কূটনীতিতে ‘আঞ্চলিক’ নববর্ষের রূপরেখা ত্যাগের মূল্যায়নে স্বজন-ছায়া: নারী আসনে বিএনপির ৩৬ মুখ জোটের শরিকদের ছাড়, নারী আসনে জামায়াত-এনসিপির চূড়ান্ত তালিকা প্রস্তুত গম পাচার কেলেঙ্কারি: ভোটের মুখেই ইডির তলবে বিপাকে নুসরাত ব্যাট ছেড়ে মালিকানায় ‘ইউনিভার্স বস’: স্কটিশ ফ্র্যাঞ্চাইজি কিনলেন গেইল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি—সরকারের সাশ্রয়ের বিপরীতে কতটা পুড়ছে সাধারণ মানুষ? চার দেওয়াল পেরিয়ে দেশ গড়ার অঙ্গীকার: নারী আসনের ভোটে সরগরম নির্বাচন ভবন

বাংলাদেশি নাট্যনির্মাতা ফরুখের মৃত্যু লন্ডনে সড়ক দুর্ঘটনায়

Reporter Name / ২২৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

যুক্তরাজ্যের লন্ডনে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি নাট্যনির্মাতা জিএম ফুরুখ। স্থানীয় সময় শনিবার রাত ১২টার দিকে ইলফোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরেক লন্ডনপ্রবাসী অভিনেতা স্বাধীন খসরু বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার জিএম ফুরুখের সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেতা স্বাধীন খসরু লিখেছেন, প্রতিনিয়ত যত না জন্ম সংবাদ পাই তার থেকে অনেক বেশি পাই মৃত্যু সংবাদ! প্রিয় ছোট ভাই নাট্য ও চলচ্চিত্র নির্মাতা জিএম ফুরুখ সড়ক দুর্ঘটনায় আহত হলে রয়েল লন্ডন হাসপাতালে নেওয়া হয়। প্রায় চার ঘণ্টা অস্ত্রোপচার করার পরও বাঁচানো যায়নি।

অভিনেতা আরও জানান, অন্য একটি গাড়ি চাপা দেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান জিএম ফুরুখ।

দীর্ঘদিন ধরেই তিনি লন্ডনে বসবাস করছিলেন। সেখানে বেশ কিছু স্থানীয় নাটকও নির্মাণ করেছেন। তবে তার নির্মাণে সিলেটি আঞ্চলিক ভাষার কয়েকটি নাটক ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘স্বপ্নের বিলাত’, ‘রেড পাসপোর্ট’, ‘পার্টনার’, ‘ভীমরতি’, ‘ঘাম’, ‘স্বপ্ন ডাকাত’, ‘ব্রাদার্স হাউস’, ‘হরেক রকম ভালোবাসা’সহ বেশ কিছু নাটক নির্মাণ করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category