• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

কুয়েত প্রবাসী মেজবাহ কফিন বক্সে দেড় যুগ পরে দেশে ফিরবেন

Reporter Name / ৪৬৭ Time View
Update : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

ভাগ্যের চাকা ঘোরাতে বহু আগে থেকে বিদেশে পাড়ি জমান বাংলাদেশিরা। কারও ভাগ্যের চাকা ঘোরে আবার কারও চাকা ঘোরার আগেই লাশ হয়ে দেশে ফিরতে হয়।

তেমনি একজন কুয়েত প্রবাসী প্রায় দেড় যুগ আগে জীবিকার তাগিদে কুয়েত পাড়ি জমান বরিশাল সদর উত্তর আলেকান্দা হারুনুর রশিদের ছেলে মেজবাহ উদ্দিন। কাজ করেন বিভিন্ন জায়গায়। টাকা কামিয়েছেন ঠিকই কিন্তু হাসিমুখে দেশে ফেরার আগেই জীবনের প্রদীপ নিভে যায়।

গত ১৯ মার্চ কুয়েতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মেজবাহ। তার লাশ মর্গে পড়ে থাকলেও কেউ জানতো না তিনি মারা গেছেন। তার আত্মীয়রা বহু খোঁজাখুঁজি করে।

নিহত মেজবাহ উদ্দিনের মামাতো ভাই রিসাত বলেন, কুয়েতে আসার পরে দেড় যুগেরও বেশি সময় দেশে যায়নি মেজবাহ ভাই। নিখোঁজ হওয়ার পর আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও খোঁজ মেলেনি। একেক জন একেক রকম তথ্য দিয়েছেন।

১৫ দিন পর দূতাবাসের মাধ্যমে জানতে পারে তিনি আর বেঁচে নেই। আমরা জানতে পারি তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার লাশ সোবাহান মেডিকেলের হিমঘরে রাখা আছে। আইনী প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category