• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Headline
১৮ মন্ত্রীর বিশেষ পুলিশ নিরাপত্তা বহর প্রত্যাহার বিশ্বরাজনীতিতে সময়ের আগেই বিদায় নেওয়া রাষ্ট্রপ্রধানদের তালিকা *ছেলের জন্য পাত্রী: ১০টি পরামর্শ ও ১টি মিলিয়ন ডলারের প্রশ্ন* পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি, দায়িত্ব পালন করবেন স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের জন্য বিশেষ প্রটোকল গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল লন্ডনের হোটেলে অতিরিক্ত মদ্যপানে সৌদি রাজপুত্রের মৃত্যু ২৪ ঘণ্টার কম সময়ে ট্রাম্প যেভাবে উল্টে দিলেন সৌদি পরমাণু চুক্তি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, অপরাধ বেড়েছে: জামায়াত আমির ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে গুলি, ১৫ জন নারীসহ নিহত ১৭ জন

Reporter Name / ১৯৪ Time View
Update : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের লুসিকিসিকিতে বাড়িতে ঢুকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ১৫ নারীসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ব কেপ লুসিকিসিকির এনগোবোজানা গ্রামের দুইটি বসতবাড়িতে বন্দুকধারীরা ১৫ জন নারী ও ২ জনকে গুলি করে হত্যা করে। এছাড়া একজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক বছর আগে খুন হওয়া মা ও মেয়ের জন্য একটি ঐতিহ্যবাহী শোক অনুষ্ঠানে যোগদানের প্রস্তুতি নিতে ভিকটিমরা বাড়িতে জড়ো হয়েছিল। এমন সময় বন্দুকধারীরা দরজা ভেঙে ঘরে ঢুকে গুলি চালিয়ে সবাইকে হত্যা করে।

দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রী সেনজো মাচুনু সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। অজ্ঞাত ব্যক্তিরা দুটি পৃথক বাড়িতে গুলি করে ১৭ জনকে হত্যা করেছে।

পুলিশ আরও জানিয়েছে, এক বাড়িতে ৪ জন প্রাপ্তবয়স্ক নারী, ১ জন পুরুষ এবং ২ মাস বয়সি এক শিশু বেঁচে গেছে। আর অন্য বাড়িতে কেউ বেঁচে নেই। পুলিশ এখনো এ জঘন্য হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য নির্ধারণ করতে পারেনি বা কাউকে গ্রেফতার করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category