• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Headline
আদর্শের লড়াইয়ে বিজেপিকে কেবল কংগ্রেসই হারাতে পারে: রাহুল গান্ধি বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গবাসীর প্রতি প্রধানমন্ত্রী মোদির বিশেষ বার্তা দুই দশক পর গাজার দেইর আল-বালাহ শহরে পৌর নির্বাচন হরমুজ প্রণালীতে টোল আদায়: ইরানের কোষাগারে জমা হলো প্রথম আয় গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৫ শান্ত-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে নিউজিল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা এক রিফাইনারিতেই খুঁড়িয়ে চলছে পাঁচ দশক: জ্বালানি নিরাপত্তায় সেনাপ্রধানের উদ্বেগ যুদ্ধবিধ্বস্ত ইরানে যাচ্ছে বাংলাদেশের জরুরি ওষুধ

ঘোড়াও হাসবে হাছান মাহমুদের বক্তব্য শুনলে: মির্জা ফখরুল

Reporter Name / ১৮৬ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ যে বক্তব্য দিয়েছেন সেটাকে ‘ভূতের মুখে রামনাম’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার গণমাধ্যমের পক্ষ থেকে হাছান মাহমুদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘ভূতের মুখে রামনাম। আমরা আগেও বলেছি এবং এখনো বলছি, তারা (আওয়ামী লীগ) এখন গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে। এ কথা শুনলে ঘোড়াও হাসবে।’

মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র আনতে দেশের মানুষ তাদের (আওয়ামী লীগ) তাড়িয়ে দিয়েছে। তারা দেশ থেকে পালিয়ে গেছে। তাদের মুখে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা শোভা পায় না।

আওয়ামী লীগ দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা গণতন্ত্র পুনরুদ্ধার করার কথা বললে সেটা জনগণ বিশ্বাস করে না বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব।

এর আগে রোববার লন্ডনভিত্তিক ‘চ্যানেল এস’ টেলিভিশনে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন, ‘আমি বিএনপির সঙ্গে অনেক ক্ষেত্রে একমত এবং বিএনপির সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে আওয়ামী লীগ প্রস্তুত।’

এ ছাড়া হাছান মাহমুদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে তার দল (আওয়ামী লীগ) আগ্রহী। বর্তমান পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে বিএনপির অবস্থানের সঙ্গে তিনি একমত বলেও মন্তব্য করেন। তবে আওয়ামী লীগের দীর্ঘ শাসনে দলটির নেতাদের যারা বিএনপির কড়া সমালোচক ছিলেন, তাদের মধ্যে অন্যতম হাছান মাহমুদ।

প্রসঙ্গত, শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন, এমন গুঞ্জনও ছড়িয়েছিল। পরে তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি বিদেশে কোথাও অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category