• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Headline
পাহাড়ে রুদ্ধশ্বাস অভিযান: মুক্তিপণ ছাড়াই ৬ শ্রমিককে নিরাপদে ফেরাল সেনাবাহিনী হরমুজে মিত্রদের টোল ছাড়: রাজস্বের খাতা খুলল ইরান, ট্রাম্পের কড়া হুঁশিয়ারি কৃত্রিম পা ও প্লাস্টিক সার্জারির অপেক্ষায় মোজতবা: হাতছাড়া হচ্ছে ইরানের নিয়ন্ত্রণ? পারমাণবিক হামলার প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প: চুক্তির শর্তে অনড় ওয়াশিংটন, শঙ্কার মেঘ মধ্যপ্রাচ্যে তেহরানের আকাশে রহস্যময় বস্তু: গর্জে উঠল আকাশ প্রতিরক্ষা মার্কিন সমরাস্ত্রে টান: ইরান যুদ্ধে পেন্টাগনের বিপুল অর্থদহন সংঘাতের আবহে চরম সতর্কতা: ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার কড়া নির্দেশ রানা প্লাজা ধসের ১৩ বছর: স্বজন হারানোর বেদনার চেয়েও ভারী বিচারহীনতার আক্ষেপ ক্যাম্পাস ছাড়িয়ে সংসদে ‘গুপ্ত’ বিতর্ক: আধিপত্যের নতুন লড়াইয়ে ছাত্রদল-শিবির গ্রামে মারাত্মক লোডশেডিং: জ্বালানি সংকট উত্তরণে মন্ত্রীদের আরও তৎপর হওয়ার আহ্বান রিজভীর

মালয়েশিয়ার জোহর রাজ্যে ১৩ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার

Reporter Name / ১৫৯ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

মালয়েশিয়ার জোহর রাজ্যে ১৩ হাজার ৯৫ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে অভিবাসীদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার জোহর ইমিগ্রেশন বিভাগ (JIM) ফেসবুকে একটি পোস্টে জানিয়েছে ৩ হাজার ৪০টি অভিযানে ২৫ হাজার ৯২৩ জন ব্যক্তিকে তল্লাশি করা হয়েছে। যেখানে ৩০৬ জন নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ বলছে, কোনো নিয়োগকর্তা যাতে অবৈধ অভিবাসীদের নিয়োগ না করেন, তা নিশ্চিত করার জন্য ব্যবসায়িক প্রাঙ্গণে পরিদর্শন করা হয়, তা সে এলোমেলো এলাকা বা ‘হটস্পট’ অবস্থানেই হোক না কেন। মোট ৩ হাজার ২০৬ জন অবৈধ অভিবাসীর বিরুদ্ধে পন্টিয়ান সেশন কোর্টে অভিযোগ আনা হয়েছে এবং যারা কারাদণ্ড ভোগ করেছেন তাদের স্থানান্তরের জন্য পন্টিয়ানের পেকান নানাস ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হবে।

জোহর ইমিগ্রেশন ঘোষণা করেছে, ৫ হাজার ৭১৯ জন অবৈধ অভিবাসীকে আকাশ, স্থল এবং সমুদ্র প্রবেশপথের মাধ্যমে বিভিন্ন দেশের অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

অভিবাসন আইন ও বিধি লঙ্ঘনকারী বিদেশিদের বিরুদ্ধে লড়াই করার জন্য অভিবাসন বিভাগ জোহরজুড়ে আইন প্রয়োগ জোরদার করবে। একইসঙ্গে আমরা নিয়োগকর্তা, প্রতিষ্ঠানের মালিক এবং বৈধ ভ্রমণ নথি এবং পাস বা পারমিট ছাড়া বিদেশি কর্মী নিয়োগের ষড়যন্ত্রকারী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category