• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Headline
দলীয় বিশৃঙ্খলা ও ক্ষমতার অপব্যবহার: শাসকের ভাবমূর্তি যখন গভীর সংকটে নগদ লেনদেনের লুকানো বোঝা: বছরে গচ্চা যাচ্ছে ১ লাখ ৭০ হাজার কোটি টাকা পরিবহনের সব ক্ষমতা যাচ্ছে এক কর্তৃপক্ষে ৮ মাসে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপির পদত্যাগ: প্রধানমন্ত্রী দেখিয়েছেন কেউ অপরিহার্য নয় সৌদির বিচারব্যবস্থা নিয়ে এইচআরডব্লিউ’র প্রশ্ন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধির সময়সীমা অনিশ্চিত বাঁওড় মৎস্য প্রকল্পে অসঙ্গতি: তিন কোটি টাকার মাছ ছাড়তে খরচ ৪৫ কোটি বাংলাদেশি ওষুধ যাচ্ছে দেড়’শরও বেশি দেশে ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

হিজবুত তাহরীর চার সদস্য আটক ঢাকা মেডিকেল থেকে

Reporter Name / ২৩০ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে শাহবাগ থানার পুলিশ তাদের আটক করে বলে জানা গেছে।

আটক হিজবুত তাহরীরের সদস্যরা হলেন- রাফসান আহমেদ সাজ্জাদ (২২), রেদোয়ান হাসান (২১), হাবিবুর রহমান (২৪) ও আবদুল্লাহ (২০)। এদের মধ্যে রাফসান আহমেদ দুপুরে পল্টন এলাকায় পুলিশের ধাওয়ার সময় আহত হন।

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্যরা দুপুরে পল্টনে মিছিল বের করলে তাঁদের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আহত রাফসানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তার ওই তিন সহযোগী। কিছুক্ষণ পর পুলিশ এসে তিনজনকে আটক করে নিয়ে যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনুসুর গণমাধ্যমকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীরের চার সদস্যকে শাহবাগ থানায় আনা হয়েছে। তাদের পল্টন থানায় সোপর্দ করা হবে।

এর আগে রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তারা হলেন- মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) এবং মাহমুদুল হাসান (২১)।

শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category