• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

মেসির সঙ্গে অবসর নিতে চান সুয়ারেজ

Reporter Name / ৩৭৮ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

লিওনেল মেসির সঙ্গে খেলতে ইন্টার মিয়ামিতে এসেছেন লুইস সুয়ারেজ। বার্সাযুগের পর বন্ধুর সঙ্গে আবারও খেলতে পারার খুশি তখনই জানিয়েছিলেন উরুগুয়ে তারকা। এবার আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে অবসর নেয়ার ইচ্ছার কথা জানালেন ৩৮ বর্ষী ফরোয়ার্ড। লিগস কাপের কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার টাইগ্রেস ইউএএনএলের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু লড়াই।

সুয়ারেজ মানছেন যে, কারো ভবিষ্যৎ কারো সঙ্গে যুক্ত নয়। যদিও বয়সের দিক থেকে মেসির চেয়ে পাঁচমাসের বড় তিনি। বলেছেন, ‘এই মুহূর্তে আমাদের দুজনেরই যথেষ্ট বয়স হয়েছে। দুজনই আমাদের সিদ্ধান্ত নেব, যেটা আমাদের জন্য সঠিক। নিজেদের ব্যক্তিগত সুস্থতা ও সুবিধার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেব।’

‘এখনই কোন সিদ্ধান্ত নিচ্ছি না। তবে চাই মেসির সঙ্গে অবসর নিতে। আমরা বছরের পর বছর এবিষয় নিয়ে কথা বলেছি। এটি সম্ভব হতেও পারে। এটি নির্ভর করছে তার চুক্তি নবায়ন এবং আমার চুক্তি নবায়নের উপর। সঠিক সময়ে আমরা সঠিক সিদ্ধান্ত নেব।’

সুয়ারেজ ও মেসির ইন্টার মিয়ামিতে চুক্তি শেষ হবে ২০২৫ এমএলএস মৌসুম শেষে। ক্লাব ও মেসি-সুয়ারেজের মধ্যে চুক্তি নবায়নের ব্যাপারে আলোচনা চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category