• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Headline
আয়-ব্যয় ও অভ্যন্তরীণ সুশাসন নিয়ে টিআইবির গবেষণা: দলগুলোর এত টাকা আসে কোথা থেকে রাজস্ব ঘাটতি ও পে-স্কেলের চাপে সরকারের ব্যাংক ঋণ: চার মাসেই ৪৮ হাজার কোটি টাকার নিট ঋণ বেসরকারি খাতের বড় সংকট: অবসরের নির্দিষ্ট আর্থিক পরিকল্পনা নেই দেশের ৮১ শতাংশ কর্মীর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অভিযানের ইঙ্গিত, যা বললো রাশিয়া জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও মজুরির ব্যবধান: অর্থনীতি পুনরুদ্ধারের অন্তরায় শীতে ঘাড় ব্যথার কারণ ও প্রতিকার বাই দ্য রিভারস অব ব্যাবিলন – ৭ মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের জনপ্রিয়তার পতন এবং কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার অগ্নিপরীক্ষা এলজিইডিতে ১৮১ সহকারী প্রকৌশলী নিয়োগ, যোগদান ১০ নভেম্বর অক্টোবরে নিরাপদ খাদ্য আইনে সাড়ে ৩৫ লাখ টাকা জরিমানা

নতুন নির্দেশনা ব্যাংকের এমডি সিইও নিয়োগে

Reporter Name / ১৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত আরো কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ব্যাংকিং ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর অভিজ্ঞ কর্মকর্তারাও এখন থেকে বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহী পদে আসীন হতে পারবেন।

বুধবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এই পরিবর্তন আনা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো প্রার্থীকে এমডি পদে যোগ্য বিবেচিত হতে হলে তাকে অবশ্যই অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সম্মিলিত বা এককভাবে মোট তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এর আগে এমডি বা সিইও পদে আবেদনের জন্য যেকোনো নিকটবর্তী ঊর্ধ্বতন পদে দুই বছরের অভিজ্ঞতা যথেষ্ট ছিল। নতুন সার্কুলারটি সেই পূর্বের অস্পষ্টতা দূর করে এমডি/ডিএমডি পদের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক করেছে, যা ব্যাংকের শীর্ষ নেতৃত্বে অভিজ্ঞতার মানদণ্ডকে সুনির্দিষ্ট ও উন্নত করল।

সার্কুলারে এমডি পদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প যোগ্যতার মানদণ্ডও যুক্ত করা হয়েছে। এই বিধান অনুযায়ী, ব্যাংকিং ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রথম শ্রেণির বা সমমানের সিনিয়র পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা এবং একই সঙ্গে জাতীয় বেতন স্কেলের গ্রেড-২-এ কাজ করার অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিরাও সরাসরি এমডি পদে মনোনীত হতে পারবেন।

এই নতুন বিধানের ফলে নিয়ন্ত্রক সংস্থার অভিজ্ঞ এবং উচ্চ পর্যায়ের কর্মীরাও সরাসরি বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী পদে আসার সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category