• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Headline
এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি সরকার বিরোধী দল দমনে তৎপর, ফ্যাসিস্ট দমনে নমনীয়: নাহিদ জুলাই সনদ বাস্তবায়নে এবার আলাদা কমিটি গঠনের চিন্তা ১১ দলীয় ঐক্যের সরকারের অদক্ষতার দায় বিরোধী দলের ওপর চাপানো হচ্ছে: জামায়াত আমির ‘রাইট ট্র্যাকে’ রূপপুর প্রকল্প, দ্রুতই মিলবে বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির চট্টগ্রাম কাস্টমসে চার মাসে ২৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায় দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

এলজিইডিতে ১৮১ সহকারী প্রকৌশলী নিয়োগ, যোগদান ১০ নভেম্বর

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ১৮১ জন সহকারী প্রকৌশলী নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

গত ১ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী এ পদের বেতনক্রম ৪৪ হাজার থেকে ১ লাখ ৪ হাজার ৮০০ টাকা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১০ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে যোগদান করতে হবে। এ জন্য ঢাকার আগারগাঁওয়ে সংশ্লিষ্ট দপ্তরের নির্ধারিত কক্ষে যোগদানপত্র জমা দিতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগ দিতে আগ্রহী নন বলে গণ্য হবেন এবং তার নিয়োগ বাতিল করা হবে।

নিয়োগের ক্ষেত্রে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পুলিশ ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় সনদপত্র যাচাই। নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এ সময়ে তাদের কর্মদক্ষতা ও আচরণ সন্তোষজনক না হলে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে।

এ ছাড়া নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে এবং বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষানবিশকাল শেষ হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে চারটি বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও রয়েছে। এ বিষয়ে তাদের নির্ধারিত অঙ্গীকারনামা বা বন্ড সম্পাদন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের সম্পদের বিবরণী দাখিল করতে হবে। চাকরিতে যোগদানের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ অনুসরণ করতে হবে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের সঙ্গে নিয়োগপ্রাপ্ত ১৮১ জনের নাম, নিবন্ধন নম্বর, জন্মতারিখ ও নিজ জেলার তালিকাও সংযুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category