• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Headline
ফ্রান্সের নতুন কোচ জিদান দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত কক্সবাজারে শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা, ৯৯৯-এ ফোন পেয়ে যুবক গ্রেফতার মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭ মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী বিতর্কিত নির্বাচনগুলোর তদন্ত হওয়া দরকার: তথ্য উপদেষ্টা দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

অকালে চুল পাকে যে ভিটামিনের অভাবে

Reporter Name / ৪১৮ Time View
Update : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

অল্প বয়সে চুলে পাক ধরার কয়েকটি কারণের মধ্যে একটি হচ্ছে ভিটামিনের অভাব। নির্দিষ্ট কিছু ভিটামিনের অভাবে বাড়ে চুল ঝরাও। জেনে নিন কোন কোন ভিটামিন ও পুষ্টি উপাদানের ঘাটতির কারণে সময়ের আগেই চুল পেকে যায়।

ওয়েব এমডিতে প্রকাশিত একটি খবর বলছে, ভিটামিন সি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এর ঘাটতির কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। ভিটামিন সি-এর অভাবে চুল দুর্বল ও সাদা হতে শুরু করে, তারপর ধীরে ধীরে চুল পড়তে শুরু করে। সঠিক সময়ে এর চিকিৎসা না হলে  টাক পড়ে যাওয়াও বিচিত্র কিছু নয়। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন আমলকি, টমেটো, কমলা এবং সবুজ শাকসবজি খান নিয়মিত।

ভিটামিন বি-৬, বি-১২ এবং ভিটামিন ডি এর ঘাটতি হলে অকালে ধূসর হয়ে যেতে পারে চুল। মেডিকেল নিউজ টুডের এক খবরে এ তথ্য জানা গেছে। ডেভেলপমেন্ট জার্নালে ২০১৫ সালের একটি প্রতিবেদনে ভিটামিন বি, ভিটামিন ডি এবং কপারের ঘাটতি চুল ধূসর হয়ে যাওয়ার কারণ বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, পুষ্টির ঘাটতি পিগমেন্টেশনকে প্রভাবিত করে।

ইন্টারন্যাশনাল জার্নাল অব ট্রাইকোলজিতে প্রকাশিত একটি সমীক্ষায় ২৫ বছরের কম বয়সি তরুণদের চুল ধূসর হওয়ার কারণগুলো বিবেচনায় আনা হয়। এর মধ্যে ছিল সিরাম ফেরিটিনের কম মাত্রা। এটি শরীরে আয়রন সঞ্চয় করতে সহায়তা করে। এছাড়া ভিটামিন বি ১২ এর অভাবজনিত কারণের কথাও উল্লেখ করা হয়। খাদ্যতালিকায় দুধ, দই, পনিরের মতো খাবার রাখলে মিলবে ভিটামিন বি এর চাহিদা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category