• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

কেন দাঁতে শিরশির হয়? জেনে নিন ৪ কারণ

Reporter Name / ২১৩ Time View
Update : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

দাঁতে ব্যথা খুব সাধারণ সমস্যা হয়ে উঠেছে। সব বয়সের মানুষ কমবেশি এ সমস্যায় ভোগেন। এ কারণে অনেক পছন্দের খাবার খাওয়া কঠিন হয়ে পড়ে। আপনি যদি আইসক্রিম পছন্দ করেন বা গরম চা পান করতে চান, তা হলে অনেক কষ্ট পেতে হয়।

জেনে নিন কেন দাঁতে ব্যথা হয় এবং এর পেছনের বড় কারণগুলো কী কী। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

দাঁতের সংবেদনশীলতার কারণ

১) এনামেল ক্ষয়:

আমাদের দাঁতে একটি চকচকে প্রতিরক্ষামূলক স্তর রয়েছে, যাকে এনামেল বলে। যদি কোনো কারণে স্তরটি ক্ষয়ে যায় বা শেষ হয়ে যায়, তবে ঠাণ্ডা ও গরম বস্তুর সংস্পর্শে এলে দাঁতে খুব ব্যথা হয়।

২) মাড়িতে শিথিলতা:

স্বাস্থ্যকর মাড়ি আমাদের দাঁতের সুস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বয়স বৃদ্ধি এবং ভুল খাদ্যাভ্যাসের কারণে মাড়িতে শিথিলতা শুরু হয়। এটি দাঁতের গঠন নড়বড়ে করে দেয়, যার ফলে নানা সমস্যা হয়।

৩) ভুল উপায়ে ব্রাশ করা:

অনেক সময় আমরা আমাদের দাঁতকে আরও উজ্জ্বল করার চেষ্টায় জোরে জোরে দাঁত ব্রাশ করা শুরু করি। কিন্তু এতে উপকারের পরিবর্তে ক্ষতি হয়। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, দাঁত পরিষ্কার করার জন্য, নরম ব্রিসলসের ব্রাশ ব্যবহার করা উচিত এবং সেটি দিয়ে দাঁত আলতোভাবে ব্রাশ করতে হবে।

৪) স্বাস্থ্যকর খাদ্যগ্রহণ না করা:

দাঁতের স্বাস্থ্যও নির্ভর করে আপনি স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন কিনা তার উপরেও। এর জন্য শরীরের ক্যালসিয়াম ও ভিটামিন ডি যুক্ত খাবারের প্রয়োজন হবে। এ ছাড়া সোডা ড্রিংকস, কোল্ড ড্রিংকসের মতো পানীয় থেকে দূরে থাকতে হবে। এ ধরনের জিনিস দাঁত দুর্বল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category