• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Headline
খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ দেশে বেড়েছে জ্বর-সর্দির রোগী, ঝুঁকিতে শিশুরা বান্দরবানে শুরু জুমের ধান কাটার উৎসব মদিনায় হুথিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পথশিশুরা ভালো একটি জীবনের দাবি রাখে: ডেপুটি স্পিকার দুর্যোগ-সংকটে দ্রুত সহায়তা পৌঁছাতে কাজ করছে সরকার: উপদেষ্টা স্বপন আখতারুজ্জামান শুধু জামায়াতের নন, মেহনতি মানুষের নেতা: জামায়াত আমির সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গিয়েছেন সেনাপ্রধান ক্রীড়া কার্ড ও ভাতার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

চাকরির প্রথম পাঁচ বছর

বাদল সৈয়দ / ২ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আমাদের চাকরিজীবনের শুরুতে শ্রদ্ধেয় আকবর আলি খান একবার আমাদের ক্লাস নিয়েছিলেন। তখন তিনি চাকরির প্রথম পাঁচ বছর কী কী করা উচিত, সে ব্যাপারে কিছু উপদেশ দিয়েছিলেন। স্মৃতি থেকে কিছু নিচে বললাম।
১) চাকরির প্রথম পাঁচ বছর হচ্ছে ‘সূর্যোদয়’ সময়। এ সময় রোদের তেজ দেখে বোঝা যায় দিনটি কেমন যাবে—ঠিক তেমনি এ সময় তোমার কাজ দেখে ধারণা করা হবে, কর্মী হিসেবে তুমি কেমন হবে।
২) চাকরিতে তোমার ডিগ্রি বা রেজাল্ট আর তেমন বিবেচনা করা হবে না। বিবেচনা করা হবে তোমার দক্ষতা। প্রথম পাঁচ বছর মাথা গুঁজে কাজ শেখো। এটাই তোমার ক্যারিয়ারের ভিত্তি তৈরি করবে।
৩) এই পাঁচ বছর কমিউনিকেশন স্কিল বাড়াও। নোট লেখা থেকে রিপোর্ট তৈরি—সব খুব ভালোভাবে শেখো। তোমার উপস্থাপিত ফাইল তোমাকে অন্যদের সামনে উপস্থাপন করবে।
৪) নিজের ব্যক্তিত্ব প্রথম চার-পাঁচ বছরেই তৈরি করতে হয়। এ সময় শক্ত ব্যক্তিত্ব না হলে তোমার অবস্থা হবে ঝোপের মতো। যে যাবে, সে একটা বাঁশের বাড়ি দিয়ে যাবে। মানুষ কারণে-অকারণে ঝোপ পিটায়। উল্টো হলে তুমি হবে বটগাছ। কেউ ধাক্কা দেবে না—কারণ দিলে সে-ই ব্যথা পাবে।
৫) অকারণে বসের সঙ্গে লাগতে যেও না। তাঁর রিপোর্টের ওপর তোমার ক্যারিয়ার অনেকটাই নির্ভর করে।
৬) অতি পণ্ডিতি করো না। চাকরিতে অতি পণ্ডিতি পুরোনোরা পছন্দ করে না।
৭) চাকরির প্রথম দিকে আলালও হয়ো না, তার ছেলে দুলালও হয়ো না। আলাল মার্কা অকাজের লোক যেমন কেউ পছন্দ করে না, তার ছেলে দুলাল মার্কা অলসকেও কেউ পছন্দ করে না।
৮) সময়ানুবর্তী হও। ঠিক সময়ে অফিসে আসো—ঠিক সময়ে যাও। এ ব্যাপারে একবার যদি বদনাম কামিয়ে ফেলো, কেউ তোমার ওপর নির্ভর করবে না।
৯) সবাইকে খুশি করতে যেও না। বরং যাকে খুশি করলে ক্যারিয়ার ভালো হবে, তাকে খুশি করো। তাই বলে তার বাড়ির বাজার করে খুশি করবে তা নয়—কাজ দিয়ে খুশি করবে।
১০) প্রথম পাঁচ বছর ক্যারিয়ারে শুভাকাঙ্ক্ষীদের একটি নেটওয়ার্ক গড়ে তোলো। এটি সারাজীবন কাজে লাগবে।
১১) কারও সঙ্গে তুলনা করে মন খারাপ করো না। সুসময় সবার একসঙ্গে আসে না। সময় হলে তোমারও আসবে।
১২) ভালো একটি টর্চলাইট খুঁজে বের করো। চাকরিজীবনে মেন্টর হচ্ছেন টর্চলাইট—যার আলোর ছটায় তুমি ঠিক পথটি চিনবে।
স্যারের শেষ কথাগুলো বত্রিশ বছর পরেও কানে বাজে—
‘চাকরিজীবনের প্রথম পাঁচ-ছয় বছরেই সিদ্ধান্ত হয়ে যাবে, তুমি ছবি হয়ে ফুটবে, না ছায়া হয়ে ফুটবে। মনে রাখবে, সুন্দর ছবির দিকে সবাই তাকায়, কিন্তু এমনকি আমরা নিজের ছায়ার দিকেও তাকাই না। তাই সিদ্ধান্ত নাও—তুমি ছবি হবে, না ছায়া হবে।’

#আসুন মায়া ছড়াই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category