• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Headline
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা, সেই মামা ওবায়দুর কারাগারে সাবেক ৭ এমপির বিরুদ্ধে দুদকের মামলা, ৩ জনকে সম্পদ বিবরণীর নোটিশ মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ সমুদ্রের তলদেশে আটকা ১,৫০০ কোটি টাকার বিনিয়োগ মবের শিকার হাজার শিক্ষক কর্মস্থলে ফিরতে পারছেন না

চোখ রক্ষায় ৬টি কৌশলে স্মার্টফোন ব্যবহার করুন

Reporter Name / ২৯১ Time View
Update : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

স্মার্টফোন মানুষের জীবনে এনেছে বিরাট পরিবর্তন। এই স্মার্টফোনের যুগে ঘরে বসে আমরা সমস্ত সুবিধা ভোগ করে থাকি। কিন্তু স্মার্টফোন ব্যবহারের শুধু যে সুবিধাই রয়েছে এমনটি নয়, স্মার্টফোন ব্যবহারের অসুবিধাও রয়েছে।

এই স্মার্টফোন আপনার অজান্তেই ডেকে আনছে মারাত্মক বিপদ। বিশেষ করে চোখের ক্ষতি করে। আসুন জেনে নেওয়া যাক কী ভাবে স্ক্রিনের চড়া আলোর হাত থেকে আপনার চোখকে রক্ষা করবেন…

১. মোবাইল অ্যাপগুলো বানানোই হয় যাতে আপনি অধিকাংশ সময় কাটাতে পারেন আপনার সাধের ফোনটির সঙ্গে। অ্যাপের পরিবর্তে ব্যবহার করুন ওয়েবসাইট। ফোন থেকে মুছে দিন সেইসব অ্যাপ যেগুলো বেশিই ব্যবহার করে থাকেন।
২. অ্যাপ স্টোরে খুব শীঘ্রই পাওয়া যাবে ‘গো গ্রে’ নামক একটি অ্যাপ। এই অ্যাপ সাহায্য করবে ফোনকে নির্ধারিত সময়ে গ্রেস্কেল মোডে রাখতে, যা ফোনের ব্রাইটনেস কম রাখবে। ফলে চোখের উপর চাপও কম পড়বে।
৩. ফোনের অ্যাপের মাধ্যমেই নিয়ন্ত্রণে রাখতে পারবেন ইন্টারনেট সংযোগকে। যা আপনাকে কিছুক্ষণের জন্য হলেও দূরে রাখবে ফোনের কাছ থেকে।
৪. আপনার ফোনের ‘ডু নট ডিসটার্ব’ অপশনে গিয়ে সেটাকে অন করে দিন। এছাড়া আপনি যদি হন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী, তাহলে প্রথমে ফোনের সেটিংস অপশনে গিয়ে অ্যাপ ও নোটিফিকেশন বার খুলুন। রিসেন্টলি সেন্ট বলে একটি অপশন আসবে সেখান থেকে আপনার পচ্ছন্দসই অ্যাপটি বেছে তার সেটিং পরিবর্তন করুন। তাহলেই বার বার ফোন খুলে দেখার ঝক্কি কমে যাবে, রেহাই পাবে আপনার চোখও।
৫. ফোন থেকে নিজেকে দূরে রাখতে ব্লুটুথ, হেডফোন বা ইয়ার প্যাডের ব্যবহার করুন।
৬. ফোন আসার পর থেকেই সময় দেখার জন্য ঘড়ির বদলে মুঠো ফোনকেই বেছে নিয়েছেন বেশিরভাগ মানুষ। কিন্তু ফোনের পরিবর্তে ব্যবহার করুন ‘স্মার্ট ওয়াচ’। স্মার্ট ওয়াচের স্ক্রিন ফোনের চাইতে অনেকটাই ছোট, তাই ভয়ের আশঙ্কাও নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category