• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

ছাত্রদলের ৩১ দফা নিয়ে দেয়াল লিখন

Reporter Name / ২২৯ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা লিখন কার্যক্রম পরিচালনা করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রাজধানীর পলাশী মোড় থেকে আজিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত দেয়াল লিখন কার্যক্রম পরিচালনা করা হয়।

শনিবার দুপুরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ডেফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সৌমিক আহমেদ অরণ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান হৃদয়, মোহাম্মদ সোহেল রানা, ঢাকা কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ছাত্রদলের সহ-সভাপতি নওরোজ আমিন দ্বীপ্ত, বুটেক্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন কাজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা দিপু আহমেদ, তেজগাঁও কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাজিম, বাংলা কলেজ ছাত্রনেতা তরিকুল ইসলাম নয়ন, হাবিব, নাইম, রাকিব, সাবাব মুকিত, কুশলসহ অর্ধশত ছাত্রনেতা।

কর্মসূচি প্রসঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, পলাশী মোড় থেকে আজিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার দেয়াল লিখন কর্মসূচি পালন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রথম স্বাধীনতার পর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা ঘোষণা করেছিলেন ও বাস্তবায়ন হয়েছিল এবং দ্বিতীয় স্বাধীনতার আগে দেশনায়ক তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছিলেন, এখন সেটা বাস্তবায়ন করার সময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category