• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
জুলাই গণ-অভ্যুত্থান: ৯০ শতাংশেরও বেশি মামলার তদন্তাধীন ক্যাম্পাসে ছাত্রদল-শিবির সংঘর্ষ: নেপথ্যে আধিপত্য বিস্তার ও ‘সাধারণ শিক্ষার্থী’ বিতর্ক ছয় মাসে বাজেট বাস্তবায়ন হার বেড়ে ৩২.৬৮ শতাংশ, তবে পিছিয়েছে এডিপি অর্থের লোভে কোমলমতি শিশুদের মুখে বিষ: মিড ডে মিলে পচা খাবার হাসিনাকে প্রত্যর্পণ: অবস্থান বদলাচ্ছে দিল্লি? সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ উচ্চশিক্ষাই যেন গলার কাঁটা: বেকার যুবকদের ৩২ শতাংশই উচ্চশিক্ষিত, সামগ্রিক বেকারত্ব বেড়ে ৪.৬৩% আ.লীগের ৯ হেভিওয়েটের তদন্তে ৩ মাস সময় বাড়াল ট্রাইব্যুনাল প্রশাসনে বড় রদবদল: ১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের ১০ম বৈঠক অনুষ্ঠিত: ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন স্বস্তির বৃষ্টি শুরু বিভিন্ন স্থানে: বিকেলে ঢাকায়ও বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ

জাপার ৩ নেতাকে বহিষ্কারের ‘কারণ’ নিয়ে যা জানালেন চুন্নু

Reporter Name / ১৮৮ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

মুজিবুল হক চুন্নু অভিযোগ করেছেন, তিনিসহ ৩ নেতাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেয়ার অন্যতম কারণ গত জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরমের টাকার হিসাব চাওয়া। মঙ্গলবার (৮ জুলাই) সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তার মতে, দলের জ্যেষ্ঠ নেতাদের অব্যাহতি দেয়া অবৈধ ও স্বৈরাচারী আচরণ।

জাতীয় পার্টির আগামী কাউন্সিলে তারাও অংশ নেবেন এবং দলকে সুসংগঠিত করে নির্বাচনমুখী করবেন বলেও জানিয়েছেন মুজিবুল হক চুন্নু।

আনিসুল ইসলাম মাহমুদের দাবি, তারা এখনও স্বপদে বহাল আছেন। তাই অব্যহতির সিদ্ধান্ত বেআইনি। এ সিদ্ধান্ত বাতিল করে দলের কাউন্সিলের দাবি তোলেন তিনি।

আনিসুল ইসলাম মাহমুদের অভিযোগ, মৃত্যু পথযাত্রী হুসেইন মুহাম্মদ এরশাদকে দিয়ে জোর করে পার্টির চেয়ারম্যান পদ বাগিয়ে নেন জি এম কাদের।

আরেক নেতা রুহুল আমিন হাওলাদার বলেন, ভাঙার জন্য নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায় জাতীয় পার্টি।

প্রসঙ্গত, গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে দেয়ার ঘণ্টাখানেকের কিছুক্ষণের মধ্যেই দলটির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারকে প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি দেন জি এম কাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category