• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Headline
এসি ঘরে বসে কাজ করলেও হতে পারে ডিহাইড্রেশন! কীভাবে সতর্ক থাকবেন? মুকুটে নতুন পালক: ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: লাশ গুমের উপায় চ্যাটজিপিটিতে খুঁজেন ঘাতক, বৃষ্টির সন্ধানে নেমে মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল ইসি, যাবেন হাইকোর্টে বাবার স্মৃতিবিজড়িত যশোরের সেই উলাসী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর হামের টিকা দ্রুত নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমার আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফিলিস্তিনের পৌর নির্বাচনে আব্বাসপন্থিদের বড় জয়: দুই দশক পর গাজায় ভোট পুতিনের সঙ্গে বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হবে, জানালেন আরাগচি

জাপার ৩ নেতাকে বহিষ্কারের ‘কারণ’ নিয়ে যা জানালেন চুন্নু

Reporter Name / ১৮৯ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

মুজিবুল হক চুন্নু অভিযোগ করেছেন, তিনিসহ ৩ নেতাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেয়ার অন্যতম কারণ গত জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরমের টাকার হিসাব চাওয়া। মঙ্গলবার (৮ জুলাই) সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তার মতে, দলের জ্যেষ্ঠ নেতাদের অব্যাহতি দেয়া অবৈধ ও স্বৈরাচারী আচরণ।

জাতীয় পার্টির আগামী কাউন্সিলে তারাও অংশ নেবেন এবং দলকে সুসংগঠিত করে নির্বাচনমুখী করবেন বলেও জানিয়েছেন মুজিবুল হক চুন্নু।

আনিসুল ইসলাম মাহমুদের দাবি, তারা এখনও স্বপদে বহাল আছেন। তাই অব্যহতির সিদ্ধান্ত বেআইনি। এ সিদ্ধান্ত বাতিল করে দলের কাউন্সিলের দাবি তোলেন তিনি।

আনিসুল ইসলাম মাহমুদের অভিযোগ, মৃত্যু পথযাত্রী হুসেইন মুহাম্মদ এরশাদকে দিয়ে জোর করে পার্টির চেয়ারম্যান পদ বাগিয়ে নেন জি এম কাদের।

আরেক নেতা রুহুল আমিন হাওলাদার বলেন, ভাঙার জন্য নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায় জাতীয় পার্টি।

প্রসঙ্গত, গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে দেয়ার ঘণ্টাখানেকের কিছুক্ষণের মধ্যেই দলটির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারকে প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি দেন জি এম কাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category