• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Headline
সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে টেলবোন ব্যথার লক্ষণসমূহ মধ্যপ্রাচ্যে শ্রমিক সুরক্ষায় কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে: হুমায়ুন কবির প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী: মীর শাহে আলম সব ষড়যন্ত্র প্রতিহতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : টুকু রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৮১

টেলবোন ব্যথার লক্ষণসমূহ

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মেরুদণ্ডের শেষ প্রান্তে ব্যথা, কোমর ব্যথা
ছাড়াই টেলবোনে ব্যথা, ফুলে যাওয়া, স্টুলিংয়ের সময় ব্যথা, বসে থাকলে
ব্যথা, বসা থেকে উঠে দাঁড়ালে প্রচণ্ড ব্যথা, টেলবোনের উপর টেন্ডারনেস।
বর্তমানে আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে টেলবোনের ব্যথা
এক্সামিনেশন ও ক্লিনিক্যাল রিজনিং-এর মাধ্যমে রোগীর কষ্টের একটা থেকে
দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। এক্ষেত্রে প্রয়োজন ফিজিক্যাল অ্যাসেসমেন্ট।
ফিজিওথেরাপি চিকিৎসার মধ্যে রয়েছে লো লেভেল লেজার, আল্ট্রাসাউন্ড
থেরাপি, মায়োফেসিয়াল রিলিজ, মোবিলাইজেশন, ম্যানুপুলেশন, স্পেশাল
এক্সারসাইজ, ক্রায়োথেরাপি।
৬০% রোগী ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে দ্রুত
আরোগ্য লাভ করেন। উল্লিখিত রোগী আমাদের চিকিৎসা নিয়েছে একটানা দু’সপ্তাহ ও পরবর্তী দু’সপ্তাহে নিয়েছে আট দিন। বর্তমানে তিনি সুস্থ।
নিজের স্বাস্থ্য সমস্যার ব্যাপারে সচেতন হন। আশা করি যারা টেলবোনের
ব্যথায় ভুগছেন তারা এ লেখায় উপকৃত হবেন। চিকিৎসার পাশাপাশি
জীবনযাত্রার কিছু পরিবর্তন আবশ্যক যেমন: শক্ত কিছুর উপর বসবেন না,
বসার আগে কুশন ব্যবহার করবেন, দীর্ঘসময় বসে থাকবেন না। কিছুক্ষণ
পর পর ভঙ্গি পরিবর্তন করুন। টেলবোনকে কক্কিক্স বলা হয়। এ কক্কিক্স সাধারণত তিন থেকে পাঁচটি
রুডিমেন্টারি ভার্টিব্রা দিয়ে তৈরি হয়। এ কক্কিক্সে যে ব্যথা হয়, এ ব্যথাকে
বলা হয় ককিগোডায়না। ককিগোডায়না রোগে সাধারণ খুব কম সংখ্যক
লোক ভোগে। যারা এ রোগে ভোগে তাদের মধ্যে বেশিরভাগই মহিলা।
ককিগোডায়না হওয়ার কারণগুলোর মধ্যে কক্কিক্সে আঘাত পাওয়া, হঠাৎ করে
কক্কিক্সের উপর পড়ে যাওয়া বা বসে পড়া, লিগামেন্ট ইনজুরি, কক্কিক্সের
আশেপাশের টিস্যু ইনজুরি হওয়া ও বাচ্চা প্রসবকালে কক্কিক্স ভেঙ্গে যাওয়া বা
ইনজুরি হওয়া। এছাড়াও কোথায় ইনজুরি হয়েছে তার উপর ভিত্তি করে
প্রকারভেদ করা হয় যেমন: পোস্টেরিওর স্যাক্রোকক্কিজিয়াল লিগামেন্ট,
ইন্টারকক্কিজিয়াল লিগামেন্ট, অরিজিন অব গুটিয়াস ম্যাক্সিমাস মাসল (সাইড
অব দ্য স্যাকরাম), টিপ অব দ্য কক্কিক্স। অনেক সময় লোয়ার লাম্বার এবং
আপার স্যাকরাল ইনজুরি থেকে রেফার্ড পেইন কক্কিক্সে হয়। অনেকেই দীর্ঘসময় টেলবোনের ব্যথায় ভুগে থাকলেও লজ্জা বা সংশয় নিয়ে
চিকিৎসা করেন না। ফলে দিন অতিবাহিত হওয়ার পর কষ্টও বেড়ে যায়।
এরকমই একজন বিলকিছ খাতুন। বয়স ৩৫। তিনি দীর্ঘ ১২ বছর যাবত
চাকরি করেন। তিনি তার কর্মজীবনে দীর্ঘসময় যেমন: ৭ থেকে ৮ ঘণ্টা বসে
কাজ করতেন। গত কয়েক বছর যাবত তিনি তার টেলবোনে ব্যথা অনুভব
করছেন। তিনি বসে থাকতে পারেন না এবং এ কষ্টের কারণে তিনি চাকরি
অফ দিয়েছিলেন। ইতোমধ্যে তিনি অনেক ব্যথার ওষুধ খেয়েছেন কিন্তু
কোনো উপকার পাননি।
টেলবোনের ব্যথার মেডিক্যাল ভাষা হলো ককসিডাইনা। উনিশ শতকের
মাঝামাঝি সময়ে ড. সিমসন এটি আবিষ্কার করেন। গ্রিক শব্দ ‘কুকু’ থেকে এ
শব্দের উৎপত্তি যার অর্থ পাখির ঠোঁট, ডাইনা অর্থ ব্যথা।
টেলবোন বা কক্কিক্স ৩-৫টি বোনি সেগমেন্ট নিয়ে গঠিত যা মেরুদণ্ডের
শেষ প্রান্তে অবস্থিত। টেলবোনে ব্যথার অনেক কারণ রয়েছে। যেমন:
সরাসরি আঘাত বা টেলবোনের উপর পড়ে যাওয়া, ভেঙ্গে যাওয়া,
ডিজলোকেশন, প্রেগন্যান্সি, দীর্ঘসময় বসে থাকা, শক্ত সারফেস ব্যবহার,
ডেস্কটপে চাকরি, ওবেসিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category