• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
আমাদের মোহিত কামাল ভাই জেলা পরিষদের প্রশাসক-চেয়ারম্যানদের রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিতে ডিসিদের নির্দেশ পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু বরিশালের বাকেরগঞ্জে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে দগ্ধ ৩ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কারও নয়: রিজভী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের নির্দেশনার অপেক্ষায় ইসি: ইসি সচিব প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা: প্রতিমন্ত্রী জুলাইয়ে রেকর্ড বৃষ্টির পর আগস্টে তাপপ্রবাহ ও বন্যার ঝুঁকি খেলাধুলার মাধ্যমে মাদক-অপরাধ থেকে দূরে থাকবে তরুণরা: ত্রাণমন্ত্রী ওজন কমাতে কোন ব্যায়ামে মিলবে বেশি উপকার

ট্রাফিক সার্জেন্ট ও দুই কনস্টেবল করলেন সড়ক মেরামত

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তা মোড়ে যাতায়াতের ঝুঁকি কমাতে নিজ উদ্যোগে সড়ক মেরামতের কাজ করেছেন এক ট্রাফিক সার্জেন্ট ও দুজন ট্রাফিক কনস্টেবল। রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে এ দৃশ্য দেখা যায়।

ঘটনাস্থলে দেখা যায়, ট্রাফিক সার্জেন্ট ও দুই কনস্টেবল রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে ইট ও খোয়া ফেলে ভরাট করছেন। পরে হাত ও পায়ের সাহায্যে খোয়াগুলো সমান করে দিচ্ছেন। একই সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে তারা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও চালিয়ে যান।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কের ওই অংশে বড় গর্ত থাকায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে মোটরসাইকেল ও অটোরিকশা উল্টে দুর্ঘটনার ঝুঁকি ছিল বেশি। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ট্রাফিক পুলিশ সদস্যদের এমন প্রশংসনীয় ও মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পথচারী ও স্থানীয়রা।

কুমিল্লা সদর ট্রাফিক সার্জেন্ট রাজীব মজুমদার বলেন, সড়কের গর্তের কারণে প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আমরা নিজ উদ্যোগে গর্ত ভরাট করেছি। তবে এটি সাময়িক ব্যবস্থা; স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category