• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Headline
গৃহশিক্ষক নির্বাচন: কিছু অভিজ্ঞতা, কিছু পরামর্শ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিভিত্তিক স্থাপনা স্থাপন করতে চাই: মির্জা ফখরুল ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই মিলবে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ-মিয়ানমার বৈঠক সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের সুপারিশের ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশে বাধা নেই

ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রাঘাতে চা দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার ১ নম্বর ভোমরাদহ ইউনিয়নের কুশারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শান্তি রানী কুশারীগাঁও গ্রামের মহেন চন্দ্রের স্ত্রী। অপর নিহত সুইরাম পাশের রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের বিহারু রামের ছেলে।

আহত সালন চন্দ্র রায়ের বাড়ি কুশারীগাঁও গ্রামে এবং টেপরা রাম রাজোর গ্রামের বাসিন্দা।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, ঘটনার সময় কুশারিয়া গ্রামের শান্তি রানীর চায়ের দোকানে কয়েকজন চা পান করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এতে শান্তি রানী, সুইরামসহ চারজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শান্তি রানী ও সুইরামকে মৃত ঘোষণা করেন। আহত সালন চন্দ্র রায় (৫০) ও টেপরা রামকে (৬০) উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category