• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Headline
বাবার স্মৃতিবিজড়িত যশোরের সেই উলাসী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর হামের টিকা দ্রুত নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমার আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফিলিস্তিনের পৌর নির্বাচনে আব্বাসপন্থিদের বড় জয়: দুই দশক পর গাজায় ভোট পুতিনের সঙ্গে বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হবে, জানালেন আরাগচি ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে, চাইলে ফোন করতে পারে তেহরান: ট্রাম্প পাকিস্তান সফর শেষে মস্কো পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন নৌ-অবরোধ ব্যর্থ! হরমুজ প্রণালি বন্ধ সত্ত্বেও তেলের আয় ৪০ শতাংশ বাড়ল ইরানের গোপন আস্তানা থেকে দেশ চালাচ্ছেন মোজতবা খামেনি: নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পথ খুলে দিলো হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

Reporter Name / ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান বিলুপ্ত করা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশটি বাতিল ও সংবিধানের যেকোনো সংশোধনী আনতে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন। এর ফলে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের যে বিধান আওয়ামী লীগ করেছিল, তা বাতিল হয়ে গেল। তার জায়গায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ সুগম হলো।

আজ (মঙ্গলবার, ৮ জুলাই) দুপুরে এ রায় প্রকাশ করা হয়। গেল ডিসেম্বরে সংবিধানের পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে করা দুই রিট মামলার রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ এ রায় দিয়েছিলো।

এ রায়ে সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদও পুনরুজ্জীবিত হলো। এ ধারায় গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করার সুযোগ রয়েছে। এছাড়া পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ক, ৭খ, ৪৪ (২) অনুচ্ছেদ বাতিল ঘোষণা করা হয়েছে। যেখানে সংবিধানের একটি বড় অংশের পরিবর্তন অসম্ভব করে রাখা হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category