• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Headline
স্বাস্থ্যখাতে নীরব বিপর্যয়: নেপথ্যে কাদের খামখেয়ালি? তেহরানের মৌন অভিমান নাকি গভীরতর কূটনৈতিক ব্যর্থতা? মাদক ও সাইবার অপরাধ রুখতে কড়া হুঁশিয়ারি আইজিপির কলেজছাত্র হত্যায় ৭ জনের ফাঁসি স্বস্তিতে শুরু মাধ্যমিকের লড়াই: প্রশ্নফাঁসের শঙ্কা উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী বাসের ভাড়ায় আসছে সমন্বয়, সাংস্কৃতিক কূটনীতিতে ‘আঞ্চলিক’ নববর্ষের রূপরেখা ত্যাগের মূল্যায়নে স্বজন-ছায়া: নারী আসনে বিএনপির ৩৬ মুখ জোটের শরিকদের ছাড়, নারী আসনে জামায়াত-এনসিপির চূড়ান্ত তালিকা প্রস্তুত গম পাচার কেলেঙ্কারি: ভোটের মুখেই ইডির তলবে বিপাকে নুসরাত ব্যাট ছেড়ে মালিকানায় ‘ইউনিভার্স বস’: স্কটিশ ফ্র্যাঞ্চাইজি কিনলেন গেইল

দেশে আসার সময় কুয়েত বিমানবন্দরে বাংলাদেশির মৃত্যু

Reporter Name / ১৭৩ Time View
Update : সোমবার, ৬ মে, ২০২৪

দেশে আসার সময় ইমিগ্রেশন বোর্ডিং পাশ সম্পন্ন করে বিমানে উঠার অপেক্ষায় থাকার মুহূর্তে স্ট্রোক করে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে দেলোয়ার হোসেন নামে এক বাংলাদেশি মারা গেছেন। শনিবার দিবাগত রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ছুটিতে যাওয়ার সময় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ২১ নম্বর গেটে বিমানে উঠার জন্য অপেক্ষায় ছিলেন ঈদের ছুটিতে দেশে যাওয়া এই প্রবাসী।

দেলোয়ার হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত সিদ্দিক উল্লাহর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের পিতা বলে জানিয়েছেন তার স্ত্রী আকলিমা বেগম।

তিনি দীর্ঘদিন ধরে কুয়েতে কেবেদ অঞ্চলে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category