• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Headline
২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত কোন ইউনিয়নে কবে ভোট, নির্ধারণ ১৬ নভেম্বর উপুড় হয়ে শোয়ার অভ্যাস: এতে ঘাড় ও কোমরের ব্যথা বাড়তে পারে উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি গ্যামোফোবিয়া: বিয়ে করতে ভয় পাওয়ার ৬টি কারণ প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর, শাখাপ্রতি শিক্ষার্থী সর্বোচ্চ ৫৫ প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রিজভী সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক : শামা ওবায়েদ

নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটিয়ে বিপুলসংখ্যক মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের কোনো ক্ষতি করা যাবে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, কিছুদিন আগে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে বলে তারা মনে করেন।

তথাকথিত হরতালের বিষয়ে তিনি বলেন, এ হরতালের কোনো মূল্য নেই। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। দলটি নিষিদ্ধ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার হবে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না, সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন।

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে ইশরাক বলেন, এসব কর্মকাণ্ডের কোনো রাজনৈতিক ভিত্তি নেই। তার অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতারা দেশের বাইরে থেকে নির্দেশনা দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। তবে এসব করে কোনো লাভ হবে না। জনগণ তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, সকাল থেকে রাজধানীতে হরতালের কোনো প্রভাব দেখা যায়নি। যানজট ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

দেশের জনগণের উদ্দেশে ইশরাক বলেন, ‘আমাদের যে অবস্থান, সে অবস্থান জোরালোভাবে ধরে রাখতে হবে এবং আমরা এটাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব। ’

সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ক্ষমতায় আসার পর থেকে সরকার দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং সফল হওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়ে প্রশ্ন করা হলে ইশরাক বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। ১৮ কোটি মানুষের বিপরীতে পুলিশের সংখ্যা তুলনামূলকভাবে কম। ফলে শুধু পুলিশের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন। এ কারণে রাজনৈতিকভাবেও নাশকতা মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, নিজ নিজ এলাকায় নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে নাশকতার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলবেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইশরাক হোসেন বলেন, বন্দিবিনিময়ের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। এ জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির কার্যক্রম শুরু হয়েছে। গণহত্যার আসামি হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category