• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Headline
ব্যয় মেটাতে ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি আরও বাড়াচ্ছে ফিফা এসি ঘরে বসে কাজ করলেও হতে পারে ডিহাইড্রেশন! কীভাবে সতর্ক থাকবেন? মুকুটে নতুন পালক: ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: লাশ গুমের উপায় চ্যাটজিপিটিতে খুঁজেন ঘাতক, বৃষ্টির সন্ধানে নেমে মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল ইসি, যাবেন হাইকোর্টে বাবার স্মৃতিবিজড়িত যশোরের সেই উলাসী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর হামের টিকা দ্রুত নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমার আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফিলিস্তিনের পৌর নির্বাচনে আব্বাসপন্থিদের বড় জয়: দুই দশক পর গাজায় ভোট

নুরসহ নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে: রাশেদ খাঁন

Reporter Name / ২৮৪ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। শনিবার (৩০ আগস্ট) সকালে ঢাকা মেডিকেলে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, গণঅধিকার পরিষদ গতকাল জাতীয় পার্টির অফিসে হামলা করতে যায়নি। পুলিশ ও সেনাবাহিনী গণঅধিকার পরিষদের অফিসের সামনে এসে হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি।

নুরের শারীরিক অবস্থার সম্পর্কে তিনি আরও বলেন, তার নাক ফেটে গেছে, চোখে আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়। তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা বুট দিয়ে তার বুকে আঘাত করেছে। এ ঘটনায় জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে সেনাপ্রধানের প্রতি, বলেও জানান রাশেদ খাঁন।

দলটির সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের দোসররা সেনাবাহিনীতে এখনও কর্মরত রয়েছে। তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এ ছাড়াও ডিজিএফআইয়ের সঙ্গে জাতীয় পার্টির আঁতাত চলছে বলে দাবি করেন তিনি।বলেন, তারা জাতীয় পার্টিকে বিরোধী দল বানাতে চায়। তবে তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেয়া যাবে না।

হামলায় জড়িত ফেসবুকে ভাইরাল এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, মেরুন রঙের পোলো টি-শার্ট পড়া লোকটি কে? তিনি সম্রাটের ওপর হামলা করেছে। অন্যদিকে নুরের ওপর হামলা করেছে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।

এ ছাড়াও এই হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা দায় এড়াতে পারেন না, উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, তার পদত্যাগ দাবি করছি। দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাওয়ার আহ্বানও জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category