• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
Headline
প্রশাসনে রদবদল: (৪ অক্টোবর-২২ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ) ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন: আখতার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সাগর-রুনি হত্যা মামলায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ অক্টোবর

প্যারিসে চিত্র প্রদর্শনী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নিয়ে

Reporter Name / ২২৩ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

প্রবাসীদের জন্য ‘জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ’ শীর্ষক প্রদর্শনী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে অবারভিলাস্থ এক অভিজাত হলে এ প্রদর্শনী উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

এদিন বিকাল ৫টা থেকে অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে রক্তাক্ত জুলাই এর চিত্রকর্ম, রণাঙ্গনের যোদ্ধাদের তৈরি গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রদর্শনীর পাশাপাশি ছিল আলোচনা অনুষ্ঠান।

নবকণ্ঠের চীফ রিপোর্টার নয়ন মামুনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রেস সচিব ফয়েজ এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের স্মৃতিকথা প্রবাসীদের কাছে তুলে ধরার এ ধরণের প্রয়াস প্রবাসের মাটিতে প্রথম উদাহরণ হিসেবে অন্য দেশের প্রবাসী কমিউনিটিকে প্রেরণা যোগাবে।

এসময় বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মিল্টন সরকার, বিএনপি নেতা মনোয়ার হোসেন মুজাহিদ, হেলাল আহমদ, কাওছার আহমদ। সেখানে জুলাই অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

নিউজ পোর্টাল নবকণ্ঠ ডট কমের নির্বাহী সম্পাদক আবু তাহির বলেন, এটি ছিল নবকণ্ঠের পক্ষ থেকে প্রবাসীদের সামনে জুলাই অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরার একটি উদ্যোগ। এমন উদ্যোগ সব মহলের নেওয়া উচিৎ উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন কেউ একা করেনি, সবার অংশগ্রহণ ছিল, তাই এসব উদ্যোগ একে অপরের জন্য প্রেরণা হওয়া সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category